1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ২২ মণ ওজনের লিমনের গরুটি আকর্ষণীয় উপহারসহ বিক্রির অপেক্ষায় - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে ২২ মণ ওজনের লিমনের গরুটি আকর্ষণীয় উপহারসহ বিক্রির অপেক্ষায়

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||যশোরের কেশবপুরে এবারের কোরবানীর ঈদে আকর্ষণীয় উপহারসহ বিক্রির অপেক্ষায় প্রায় ২২মণ ওজনের বিশাল আকৃতির লিমনের শখের গরুটি। তিনি জার্সি জাতের এই গরুটি পিতৃ স্নেহে দেড় বছর যাবৎ লালন-পালন করে আসছেন।

রোববার (০১ জুন ২৫) বিকেলে কেশবপুর শহর থেকে ২ কিঃমিটার দূরে কেশবপুর পৌর শহরের ভোগতি-নরেন্দ্রপুর নোনাডাঙ্গা ১নং অর্ডের আব্দুল আহাদ-এর ছেলে লিমনের বাড়িতে গিয়ে দেখা যায়, টালির চালাঘরে রাখা লিমনের বিশাল আকৃতির শখের গরুটি পরম যত্নে লালন-পালন করছেন।
প্রতিদিন এই বিশাল আকৃতির ষাঁড়টির খাবার তালিকায় রয়েছে ভূষি, খৈল, ভুট্টা, বিচালি ও ঘাস খাওয়ানোর পাশাপাশি পাকা কলা, বাদাম এবং পাউরুটি। ষাঁড়টিকে প্রতিদিন তিন বেলা খাওয়ানোর জন্য প্রায় ৫ থেকে ৬শ’ টাকা খরচ হয়। তিনি প্রায় দেড় বছর আগে গরুটি কেশবপুর গরুর হাট থেকে কিনেছিলেন বলে জানান। গরুটি ষাঁড়টি এখন বিশাল আকৃতির ষাঁড়ে পরিনত হয়েছে।

বর্তমান গরুর বাজার অনুযায়ী ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ৬ লাখ টাকা। তিনি বলেন, প্রকৃত মূল্যে বিক্রি করতে পারলে ষাঁড়টির সাথে যে কোন একটা আকর্ষণীয় উপহার ক্রেতাকে দিবেন। স্থানীয়রা জানান, এত বড় গরু আমাদের এই এলাকায় আর একটিও নাই। তাকে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে। এত বড় গরু দেখে আমরাও অনুপ্রাণিত হচ্ছি। প্রতি দিন বিভিন্ন এলাকা থেকে মানুষ এই গরু দেখতে আসে লিমনের বাড়িতে। লিটনের গরু এখন মানুষের মুখে মুখে।

লিমন বলেন, গরু লালন-পালন করা আমার ছোট বেলা থেকেই শখ। পরিবারের সকলে মিলেই গরুর সেবাযত্ন করা হয়। এ উপজেলার সবচেয়ে বড় ষাঁড় এটি বলে আমি মনে করি। ঠিক ঠাক দাম পেলে তাকে এবার বিক্রি করা হবে। কোনো পশু হাটে তাকে এখনও নিয়ে যাওয়া হয়নি। এতো বড় গরু হাটে নেওয়া সম্ভব না বিধায় বাড়ি থেকেই কোরবানির জন্য ক্রেতা বা ব্যবসায়ীর কাছে গরুটি বিক্রি করতে ইচ্ছুক।

উপজেলা প্রাণি চিকিৎসক অলোকেশ সরকার বলেন, তিনি ছোট অবস্থা থেকেই গরুটির চিকিৎসা দিয়ে আসছেন। নিয়মিত ষাঁড়টিকে দেখাশোনা করা হচ্ছে। প্রাকৃতিক খাবার খাওয়ায়ে ষাঁড়টি লালন-পালন করছেন লিমন সাহেব। গরুটির উচ্চতা সাড়ে ৫ ফুট, দৈর্ঘ্য প্রায় সাড়ে ৮ ফুট এবং ওজন প্রায় ২২ মণ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।