1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্লাস্টিক দূষণ প্রতিরোধ করুন, পরিবেশ সম্মত বিশ্ব গড়ুন - বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

প্লাস্টিক দূষণ প্রতিরোধ করুন, পরিবেশ সম্মত বিশ্ব গড়ুন – বিশ্ব পরিবেশ দিবস-২০২৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৫৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর || বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এবং চ্যানেল আই পরিবার ভুক্ত প্রকৃতি ও জীবন ক্লাব খুলনা শাখার উদ্যোগে প্লাস্টিক দূষণ প্রতিরোধ করুন, পরিবেশ সম্মত বিশ্ব গড়ুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে,

আজ নগরীর সোনাডাঙ্গাস্হ আলীর ক্লাব মোড়ে ময়ূর নদীর পাড়ে সকাল ১১ টায় বর্ণাঢ্য র‌্যালি ,বৃক্ষ রোপন, প্রচার পত্র বিলি কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি পরিবেশবিদ , নাগরিক নেতা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। সংগঠনের অন্যতম সদস্য,আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের সদস্য যথাক্রমে: গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বন্দরগাতী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক কচি, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আলহাজ্ব এফ এম মনিরুজ্জামান, রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কোরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন, আমরা বৃহত্তর খুলনা বাসীর সহ-সভাপতি কবি সৈয়দ আলী হাকিম, শিরোমণি যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজা, প্রধান শিক্ষক সাঈদা পারভিন, সাংবাদিক শাহীন হাওলাদার,এস এম মিজানুর রহমান, রায়হান তালুকদার, মোঃ আরিফ হোসেন, সরোয়ার ফকির, রফিকুল ইসলাম রাজু, মোঃ ইমন শেখ প্রমুখ।

বৃক্ষ রোপন কর্মসূচীতে বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি, কৃষি, অর্থনীতি, প্রাণীসম্পদ ও মৎস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে শিল্পের বর্জ্য ফেলে পানি ও মাটি দূষণ করা হচ্ছে।

প্লাস্টিক মাটি ও পানি দূষণের পাশাপাশি জলাবদ্ধতা তৈরি করছে। তাই প্লাস্টিক দূষণ বন্ধ, প্লাস্টিক ব্যবহার ও যত্রতত্র প্লাস্টিক ফেলা রোধ, বৃক্ষরোপণের কাজ নিজ বাসা ও অফিস থেকে শুরু করা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করার তাগিদ দিয়েছেন পরিবেশ বীদরা।
বক্তারা আরও বলেন, শিল্পের বর্জ্য ফেলে পানি ও মাটি দূষণ করছে। প্লাস্টিক মাটি ও পানি দূষণের ধারাবাহিকতায় জলাবদ্ধতা তৈরি করছে। দূষণের মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য কেমিক্যাল মানুষ ও প্রাণির শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ বিভিন্ন জটিল মারণব্যাধিতে আক্রান্ত হচ্ছে।

বক্তারা পরিবেশ রক্ষায়, প্লাস্টিক দূষণ বন্ধ, প্লাস্টিক ব্যবহার ও যত্রতত্র প্লাস্টিক ফেলা রোধ, বৃক্ষরোপনের কাজ নিজ বাসা ও অফিস থেকে শুরু করা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম করা ও তাদেরকে এই কাজে সম্পৃক্ত করার তাগিদ দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।