1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পরীক্ষার্থী ও সাংবাদিকদের ওপর চড়াও যশোর শিক্ষা বোর্ড কর্মচারী - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পরীক্ষার্থী ও সাংবাদিকদের ওপর চড়াও যশোর শিক্ষা বোর্ড কর্মচারী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২২২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||দুর্যোগপূর্ণ এলাকার পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে যশোর শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। একাধিকবার আশ্বাস দিয়েও কেন্দ্র স্থানান্তর না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ পদক্ষেপ নেয়।

এসময় বোর্ডের নিরাপত্তা রক্ষীদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও বোর্ড কর্তৃপক্ষের হাতে লাঞ্ছিত হন।শিক্ষার্থীরা জানিয়েছে, আগামী ২৬ জুন এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সাতক্ষীরার শালিখা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য ২৬ কিলোমিটার দূরে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়ে শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যান বরাবর আবেদন করেছিলেন।

এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।শিক্ষার্থীরা বোর্ডে গেলে কর্মচারীরা তাদের প্রবেশে বাধা দেন। এ নিয়ে শিক্ষার্থী-কর্মচারীদের মধ্যে প্রথমে বিবাদ শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়।ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা ছবি তুলতে গেলে বোর্ড কর্মচারীরা তাদের ওপরও চড়াও হন এবং ধাক্কাধাক্কি করে বের করে দেন। এসময় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগম উপস্থিত থাকলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

শিক্ষার্থীদের সমস্যার সমাধান না করেই বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ যশোর শিক্ষা বোর্ড ঘিরে রাখে।পরে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে দফায় দফায় কথা বলার আশ্বাস দেন।

তিনি জানান, শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে বাসের ব্যবস্থা করা হবে এবং নির্দিষ্ট সময়ে তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এই আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।