1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৭৩ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি||বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামায়াত উপলক্ষ্যে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন।

মুসল্লিদের আধিক্যের কারণে এই মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে মূল মসজিদ কমপ্লেক্সের বাইরে উত্তর পাশে একটি প্যান্ডেল করা হয়। সেখানেও মুসল্লিরা নামাজ আদায় করেন।

শনিবার (০৭’মে) সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা খালিদ হোসেন। সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মাদরাসার প্রভাষক ও মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ।

প্রতিটি জামাতে মুসল্লিদের উপচে পরা ভিড় ছিল। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাদের। ঈদের জামাত উপলক্ষ্যে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। প্রথম জামাতে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই মসজিদে নামাজ আদায় করেন। পরে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাদের।

শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন করতে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ। সকাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিজস্ব নিরাপত্তা প্রহরী, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, র‌্যাব ও সেনা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। শান্তিপূর্ণভাবে এখানে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, প্রতিবারের মতো এবারও ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন, ফলে কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করা গেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।