1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রূপসায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রূপসায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৮৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনার রূপসা উপজেলার আইচগাতি উত্তর পাড়ায় শ্বাসরোধে সুমাইয়া খাতুন জান্নাত (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। অপরদিকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার সকালে আইচগাতি শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া খাতুন জান্নাত প্রবাসী স্বামী শাওন শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ সুমাইয়া খাতুন জান্নাতকে গভীর রাতে কে বা কাহারা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরদিকে রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের ইদ্রিস আলীর কলা বাগানের মধ্যে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় কলা বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশ ফুলে ফেঁপে শরীরের চামড়া পচন ধরেছে গেছে। লাশের পরনে ছিল কালো রঙের জিন্সের প্যান্ট ও লাল টি-শার্ট।

এদিকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লাশ দেখে পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

যদি পরিচয় মিলে তাহলে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।