1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত -৬ - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত -৬

  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২৩৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট প্রতিনিধি||বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে একই পরিবারের ছয়জন আহত।

গত শনিবার(০৭’জুন) দিবাগত রাত সাড়ে ১১’টার দিকে নিকট আত্মীয়ের জানাজা ও দাফন শেষে ভ্যানে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শিউলী ফিলিং স্টেশনের কাছে মেগনিশ মোড়ে একটি অজ্ঞাত দ্রুতগামী যানবাহনের ধাক্কায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহতরা হলেন:— ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের নজরুল হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার, তার স্ত্রী আদুরী বেগম, মা নাছিমা বেগম, বাবা নজরুল হাওলাদার; পালেরহাট গ্রামের নউজ উদ্দীনের স্ত্রী রিজিয়া খাতুন এবং মনিরুল ইসলামের স্ত্রী নাজনীন বেগম।

আহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাগেরহাটের যাত্রাপুর এলাকায় এক আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে ফেরদৌস হাওলাদারের পরিবার সেখানে যান। আনুমানিক রাত ১০’টার দিকে জানাজা ও দাফন শেষে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ফকিরহাট স্টেশন কর্মকর্তা মোঃ শাজাহান মিয়া বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন কুমার দাস বলেন, আহত ছয়জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপরই যানবাহনটি পালিয়ে যায়। সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।