1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় সন্ত্রাসী শফি'র বাড়িতে আগুন দিল ক্ষুব্ধ এলাকাবাসী,দেশীয় অস্ত্র উদ্ধার - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় সন্ত্রাসী শফি’র বাড়িতে আগুন দিল ক্ষুব্ধ এলাকাবাসী,দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৬২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর, পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় চাঁদার টাকা না পেয়ে মিজানুর সরদার নামে এক ঘের ব্যবসায়ীকে রাতের আধারে কুপিয়ে জখম করার ঘটনার জের ধরে ও সন্ত্রাসী শফি গাজীর এক সহযোগী আনারুলকে গণ পিটুনি দিয়েছে এলাকাবাসী।

আহত ২জন পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন। সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী একজোট হয়ে সন্ত্রাসী শফি গাজীর বাড়িসহ ২ দোকানে আগুন দিয়েছে। শফির বাড়ি থেকে ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানাগেছে, গত ৫ আগষ্ট আ.লীগ সরকারের পতনের পর উপজেলার কাঁটাখালী বাজারসহ আশেপাশের কয়েক গ্রামের মানুষের কাছে মুর্তিমান আতঙ্ক হয়ে ওঠে সন্ত্রাসী শফি। দখলবাজী, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে একছত্র আধিপত্য বিস্তার করে গড়ে তোলেন এক বাহিনী।

খাল দখল, লিজ ঘের দখল, দোকানে দোকানে প্রকাশ্যে চাঁদাদাবি, মারপিট, এহনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই যে শফি বাহিনী করেনি।

ঘের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, গত ৫ আগষ্ট সরকার পতনের পর আমার ঘেরে জাল টেনে ৩ লাখ টাকার মাছ মেরে নেয় শফি ও তার বাহিনী। ঈদের আগে আবার আমার কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না পারায় ঈদের দিন শনিবার রাতে আমার বাড়িতে যেয়ে আমাকে কুপিয়েছে।

রুপালি বেগম নামে এক গৃহবধূ জানান, শফি বাহিনী অত্যাচারে অনেকে বাড়ি ছাড়া। রাত নামলেই অস্ত্র নিয়ে শফি বাহিনী মহড়া দেয়। তাদের ভয়ে কেউ মুখ খুলতে শাহস পায়না।

মোস্থফা গাজী জানান, কাটাখালী বাজারে প্রকাশ্য চাঁদাবাজির প্রতিবাদ করে বাজার কমিটি ও স্থানীয়দের সাথে নিয়ে ৩০মে বাজারে মিছিল ও প্রতিবাদ মিছিল করার কারনে আমাকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে।

কাঁটাখালী বাজারের সভাপতি ও বিএনপি নেতা আসাদুজ্জামান ময়না বলেন, ডাকাত শফি ও তার বাহিনীর অত্যাচারে বাজারের ব্যবসায়ীসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

এমন কোন অপকর্ম নেই তারা করছে না। রবিবার দুপুরে উপায়ন্ত নাপেয়ে এলাকার নির্যাতিত মানুষ একজোট হয়ে শফির বাড়িতে হামলা করে। তার বাড়িতে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের ৩টি খালি বোতল উদ্ধার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) ইদ্রিসুর রহমান জানান, পোড়ানো বাড়ি ও দোকান পরিদর্শন করেছি। কাঁটাখালী এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। দেশীয় অস্ত্র গুলো যব্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।