1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে কেএমপি'র - পুলিশ কমিশনার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে কেএমপি’র – পুলিশ কমিশনার

  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৯২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || ৯ জুন ২০২৫ তারিখ বর্ণাঢ্য আয়োজনে মেট্রো পুলিশ লাইন হাই স্কুল, খুলনার ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে পুলিশ কমিশনার। অতঃপর এ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মেট্রো পুলিশ লাইন হাই স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই দীর্ঘ সময়ে স্কুল থেকে যারা পড়ালেখা করে বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত হয়েছেন আজকের পূর্ণমিলনীর মধ্য দিয়ে তাদের সেতুবন্ধন আরো অটুট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং স্কুলের যেকোন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে ৩০ বছর পূর্তি অনুষ্ঠান রুপ নিয়েছিল এক মিলনমেলায়। স্কুলে অধ্যয়নকালীন স্মৃতিচারণ, আড্ডা, খাওয়া-দাওয়া এবং পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

প্রফুল্ল চিত্তে আনন্দঘন সময় কাটিয়েছে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।