1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে চাচাতো ভাইয়ের হাতে এক ভাই খুন অপর ভাই জখম - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে চাচাতো ভাইয়ের হাতে এক ভাই খুন অপর ভাই জখম

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৬৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরে জায়গা জমি নিয়ে বিরোধে মইন উদ্দিন (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই আশিক। একই ঘটনায় অপর ভাই জমির উদ্দিনকে (৫০) ও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহত জমির উদ্দিনকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।ঘটনাটি ঘটেছে আজ ৯জুন( রোববার) বিকাল পৌনে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে।

নিহত মইন উদ্দিন একই গ্রামের মোহাম্মদ আজিজ মোল্লার ছেলে।আহত জমির উদ্দিনের ছেলে সাগর অভিযোগ করে জানায়, বিকেল পৌনে ৫ টায় আমার বাবা জমির উদ্দিন ও চাচা মইনুদ্দিনের সাথে কথা কাটাকাটি চলছিল আমার বাপের চাচাতো ভাই আশিকের সাথে।

এক পর্যায়ে আশিক আমাদের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাবা ও চাচা মিলে প্রতিবাদ করলে আশীক ধারালো অস্ত্র নিয়ে আমার বাবা জমির উদ্দিন ও চাচা মইন উদ্দিনকে কুপিয়া গুরুতর আহত করে। আমরা বাবা ও চাচাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় চাচা মইনুদ্দিন মারা যান এবং বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন চিকিৎসা চলছে।

জানতে চাইলে যশোর জেলার হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন হাসপাতালে আনার আগেই মঈন উদ্দিনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

জানতে চাইলে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে আছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।