1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক কতৃক ভিপি জমি বিক্রির অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক কতৃক ভিপি জমি বিক্রির অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৩৪ বার শেয়ার হয়েছে

এস এম শামিম, দিঘলিয়া ||দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক কতৃক ভিপি জমি বিক্রির অভিযোগ উঠেছে ।

সরেজমিনে গিয়ে জানা যায় দিঘলিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী সভানেত্রী শামসুন্নাহার বেগম ও সেনহাটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন মিলে সেনহাটি সরিষা পাড়া এলাকার ভিপি/ ডিসি আর এর জমি বিভিন্ন লোকের কাছে গোপনে বিক্রি করে আসছে।

এবিষয়ে সরিষা পাড়া এলাকার জমি ক্রেতা আতিয়ার ও তার পরিবারের কাছে জানতে চাইলে তারা বলেন শামসুন্নাহার ও ফরহাদ মাষ্টার এর সমন্বয়ে তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ৩ শতাংশ জমি ক্রয় করেছে , এবিষয়ে ক্রেতা আতিয়ার হোসেন জানান যে তাদের কে জমির মুল্য দিয়ে দেওয়া হয়েছে এবং ফরহাদ মাষ্টার বলেছেন যে আতিয়ার কে তার নামে দান পএ ও উপজেলা ভূমি অফিস থেকে ডিসিআর করে দেওয়া হবে।

এমন তথ্যের ভিত্তিতে উক্ত সরিষা পাড়া এলাকায় খবর নিয়ে জানা যায় ঐ এলাকার কালি মন্দির এর পিছনে একটি পুকুর পাড়ের ২ টি দাগে ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের সভানেত্রী শামসুননাহারের বসত ঘরের পিছনে থাকা ভিপি/ডিসি আর এর আরো ২ টি দাগে জমি বিক্রি হয়েছে। যার এস এ দাগ নং-২৩৮৭। আর এস ৫২৪৭।

এবিষয়ে সেনহাটি ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায় ৫২৪৭ ১/১ এ রয়েছে, আর এস খতিয়ানে মোট -১ একর ৩০ শতাংশ জমি রয়েছে যা কিনা সম্পুর্ন সরকারী। যার লিস কেস- ১২। ৭৯/৮০।

এবিষয়ে একজন ক্রেতার সাথে কথা বলে গোপন ক্যামেরায় ধারণ করা হয়। এদিকে শামসুন্নাহারের কাছে ডিসি আর এর জমি বিক্রি করার কথা জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং তাৎক্ষণিক ভাবে মাস্টার ফরহাদ হোসেনকে ফোন কলে ধরিয়ে দিয়ে এড়িয়ে যান। কিন্তু ফরহাদ মাষ্টার ফোন কলে জানান উক্ত জমি বিক্রি করা হয়নি।

এবিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে শামসুন্নাহার প্রতিবেদক কে ফোন দিয়ে হুমকি স্বরূপ কথাবার্তা বলেন যা কিনা ফোন কলে রেকর্ড রয়েছে।

এমন দুর্নীতিবাজ দের এধরণের অপকর্ম, লুটপাট, সরকারী সম্পত্তি বিক্রির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।