1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-২, আহত অর্ধশত - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-২, আহত অর্ধশত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২২৪ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, বাগেরহাট ||বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের দিনে সংঘর্ষে দুইজন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছে।

শনিবার (৭ জুন) উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী গ্রামে এরশাদ চৌধুরীর বাড়ির সামনে ঘটনাটি ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ ঘটনায় সিংগাতী গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা মোশাররফ চৌধুরী ছেলে আজিজুল চৌধুরী (৪০) ও এরশাদ চৌধুরীর ছেলে মুরসালিম চৌধুরী (৩০) নিহত হয়েছেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিঙ্গাতি গ্রামের চৌধুরী বংশের কাবুল চৌধুরি গ্রুপ ও এনায়েত চৌধুরী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এর ই ধারাবাহিকতায় ঈদের দিনে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মোল্লাহাট, খুলনা এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আজিজুল চৌধুরীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং অপর আহত মুরছালিম চৌধুরী রাত ১১ টায় মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ইমতিয়াজ চৌধুরী (২১), হোসেন চৌধুরী (২৩) এবং তরিকুল ইসলাম শরীফ (৩৮)কে উন্নত চিকিৎসার জন্য রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চৌধুরী গ্রুপের বিবাদ চলে আসছে, এর ই ধারাবাহিকতায় ঈদের দিন সন্ধ্যা ৬:১৫ ঘটিকায় জনৈক মুকুলের বাড়ির সামনে রানা নামক এক ছেলেকে মারধরের ঘটনা ঘটে, এর জেরে ঐ স্থানেই উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর মাগরিবের সময় এরশাদ চৌধুরীর বাড়ির সামনে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে দুইজন মৃত্যুবরণ করে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।