1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত -৩ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত -৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৮৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট  প্রতিনিধি||বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা, যুবদল কর্মী’সহ তিনজনকে কুপিয়ে জখম।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে মোংলা পোর্ট পৌরসভার পূর্ব পাশের সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত যুবদল কর্মী রাহাত হোসেন মুন্নাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মুন্নার বাড়ি মোংলা পৌর শহরের গিয়াস উদ্দিন সড়কে। তিনি মৃত জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় যুবদল কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইনগর এলাকার এনামুল, রাজিব ও সোহেল’সহ কয়েকজন যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল মুন্নার। সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসা হলেও পরদিন দুপুরে এলোপাথাড়ি হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মুন্না, এব্রাহিম, রাশেদ ও হোসেনসহ ৫–৬ জন বন্ধু মিলে পৌরসভার পাশে সড়কে কথা বলছিলেন। এ সময় হঠাৎ ২৫–৩০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে মুন্না গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গেলে রাশেদসহ আরও দুজনকে কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মুন্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ঘটনার পরবর্তী থেকে শহরে অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনী এবং কোস্ট গার্ড মোতায়েন রয়েছে।

আহত যুবদল কর্মীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।