1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য বিশেষ ঈদ উদযাপন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য বিশেষ ঈদ উদযাপন

  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||ঈদের নামাজ, বিশেষ খাবার এবং সীমিত বিনোদনের মধ্য দিয়ে ঈদের দিনটি উদযাপন করেছেন কারাগারের ১ হাজার ২৫৫ জন বন্দি।

এদের মধ্যে নারী বন্দি রয়েছেন ৫৫ জন। ঈদে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান যশোরে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার নুরশেদ আহমেদ ভূইয়া।

কারাগার সূত্র জানায়, শনিবার (১০ জুন) সকাল থেকেই বন্দিদের জন্য শুরু হয় ঈদের আয়োজন। সব বন্দিই এতে অংশ নেন সমানভাবে—খাবার ও আচরণে ছিল না কোনো শ্রেণিভিত্তিক বিভাজন।

বন্দি অবস্থায় ঈদ উদযাপন করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোরের বিভিন্ন উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাও। কেউ কেউ ‘ভিআইপি’ সুবিধা প্রত্যাশা করলেও কারা কর্তৃপক্ষ তা মেনে নেয়নি।

কারা সূত্রে জানা যায়, বন্দিদের অনেক স্বজন বাড়িতে রান্না করা খাবার কারাগারে নিয়ে আসেন। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নির্ধারিত বন্দিদের কাছে পৌঁছে দেওয়া হয়।

এছাড়াও এদিন বন্দিদের স্বজনদের সাথে দেখার ব্যবস্থা কারে কর্তৃপক্ষ। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, বন্দিরা নিজেরা ঈদের আগের রাতেই কারাগারের ভেতরে রঙিন কাগজ দিয়ে নামাজের জায়গা সাজিয়ে নেন।

এটি ছিল সম্পূর্ণ তাদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে মিষ্টিমুখ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়।

সকালবেলায় বন্দিদের দেওয়া হয় ফিরনি ও মুড়ি। দুপুরের খাবারে পরিবেশন করা হয় পোলাও, গরু ও খাসির মাংস, সালাদ, মিষ্টি এবং পান-সুপারি।

আর রাতের মেন্যুতে ছিল সাদা ভাত, রুই মাছ ও আলুর দম। জেলার বলেন, চেষ্টা করেছি বন্দিরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন।

আমরা আন্তরিকভাবে আপ্যায়ন করেছি, এতে বন্দিরা সন্তুষ্ট হয়েছেন। উল্লেখ্য, যশোর কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা এক হাজার ২৫৫ জন। এর মধ্যে এক হাজার ২০০ জন পুরুষ এবং ৫৫ জন নারী বন্দি।

জেলা আওয়ামলীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু ছাড়াও কারাগারে ঈদ কাটিয়েছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, বাঘারপাড়ার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপন, মনিরামপুরের রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।