1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
৫ দিনের ব‍্যবধানে আওয়ামী  সন্ত্রাসীদের হাতে শার্শায় আরও এক বিএনপি কর্মী খুন, নিন্দা জ্ঞাপন - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

৫ দিনের ব‍্যবধানে আওয়ামী  সন্ত্রাসীদের হাতে শার্শায় আরও এক বিএনপি কর্মী খুন, নিন্দা জ্ঞাপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২০৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর, বেনাপোল প্রতিনিধি ||যশোরের শার্শায় গত পাঁচ দিনের ব্যবধান আরো এক বিএনপি কর্মীীকে নৃশংস ভাবে হত্যা করা হল। পূর্ব শক্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ আওয়ামী সন্ত্রাসীরা।

মঙ্গলবার ((১০)ই জুন রাত দশটার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নে দুর্গাপুর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজগার আলির ছেলে।

স্থানীয়রা জানান, লিটন রাতে বাজারে এক দোকানে বসে চা খাচ্ছিল,  এ সময় ওই এলাকা সেলিম ও রমজান এসে দেশীয় অস্ত্র দিয়ে হঠাৎ তার উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে, এ সময় তার চিৎকারে লোকজন ছুটে আসলে, সন্ত্রাসীরা পালিয়ে যাই।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়া হলে,  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা আজগর আলী জানান,  স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে আমার ছেলের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছিল। তারা যখন ক্ষমতায় ছিল তখনও কয়েকবার আমার ছেলেকে মারপিট করেছে,  ঈদের আগের দিনও আমার ছেলের সাথে তাদের সাথে ধাক্কাধাক্কি ও তর্কবিতর্ক হয়। এসবের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানান।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, পূর্ব শত্রুতার যে ধরে, এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে,  ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত (৬)ই জুন শনিবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ওয়ার্ড বিএনপি নেতাকে বোমা হামলা করে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ড সাথে জড়িতদের গ্রেপ্তার করে  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ ক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ সহ বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।