1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পচা মাংস বিক্রির দায়ে কয়রায় মাংস বিক্রেতাকে জরিমানা ও কারাদণ্ড - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পচা মাংস বিক্রির দায়ে কয়রায় মাংস বিক্রেতাকে জরিমানা ও কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২২৬ বার শেয়ার হয়েছে

মোঃফয়সাল হোসেন, কয়রা প্রতিনিধি ||খুলনার কয়রা উপজেলার কয়রা বাজারে পচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির অভিযোগে সিদ্দিক মোড়ল (৪২) নামের এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস কয়রা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযোগে জানা গেছে, কয়রা উপজেলার ১ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা রহিম মোড়লের ছেলে সিদ্দিক মোড়ল ও আব্দুল গফুর দীর্ঘদিন ধরে বাজারে তাদের দোকানে পচা ও বাসি মাংস বিক্রি করে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে আব্দুর রবসহ কয়েকজন ক্রেতা দোকান থেকে মাংস কিনে বাড়ি ফেরার পর প্যাকেট খুলতেই তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তারা দোকানে ফিরে এসে বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

পরবর্তীতে বিষয়টি কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলমকে জানানো হলে তিনি স্থানীয়দের সহায়তায় সিদ্দিক মোড়লকে দোকানেই আটকে রাখেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে ইউএনও রুলী বিশ্বাস ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত সিদ্দিক মোড়লকে দণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, “ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আদালত পরিচালনার সময় জব্দ করা পচা মাংসগুলো স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে নিরাপদভাবে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং বাজারে নিয়মিত নজরদারির দাবি জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।