1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীতে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্তদের জন্য পানির ব্যবস্থা করলো খুলনা মেট্রোপলিটন পুলিশ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নগরীতে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্তদের জন্য পানির ব্যবস্থা করলো খুলনা মেট্রোপলিটন পুলিশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৮৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || জ্যৈষ্ঠের তীব্র খরতাপে পুড়ছে খুলনার জনজীবন। সকাল থেকেই সূর্য মাঝ আকাশে দাঁড়িয়ে যেন ঢালছে আগুন। শহরের ব্যস্ত রাস্তাগুলোতে নেই একটুও স্বস্তির হাওয়া। কর্মের খোঁজে ঘর থেকে বের হওয়া মানুষগুলো ক্লান্ত, তৃষ্ণার্ত। ছুটছেন ছায়া ও পানির খোঁজে।

তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষের জন্য পানির ব্যবস্থা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

এই পরিস্থিতিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নিয়েছে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে স্থাপন করা হয়েছে বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা। একটি পানির গাড়ির মাধ্যমে কেএমপির পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে ফিল্টারকৃত সুপেয় পানি।

ইজিবাইক চালক করিম শেখ বলেন, ‘সারাদিন রোদে গাড়ি চালাই। অনেক সময় পানি কিনে খাওয়ার টাকাও থাকে না। এখান থেকে পানি খেতে পারছি, বোতলে করে নিয়েও যাই। এটা আমাদের মতো মানুষের জন্য অনেক বড় জিনিস।’

রাজমিস্ত্রী রাজন  বলেন, ‘আমাদের কাজ মাঠে, বিল্ডিংয়ে। রোদে গা ঝলসে যায়। মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়। এই পানি না থাকলে কতজন অসুস্থ হয়ে যেত, কে জানে। পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়।’

ট্রাফিক সার্জেন্ট ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা যতটা সম্ভব খেয়াল রাখছি যেন সবাই পরিষ্কারভাবে পানি পান করতে পারে। প্রতিদিন পানি রিফিল করা হয়। রাস্তায় যারা কাজ করেন, তাঁদের জন্য এটি খুবই কার্যকর।’

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, ‘পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আমরা জনগণের সেবক হিসেবেও কাজ করি। এই গরমে যারা রাস্তায় থাকেন, তাঁদের কথা ভেবেই এই পানির ব্যবস্থা করেছি।

এখান থেকে পথিক, ইজিবাইক চালক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পানি খাচ্ছে। তাদের একটু উপকার হচ্ছে, এটাই আমাদের উদ্দেশ্য।’

নগরবাসীর অনেকেই বলছেন, কেএমপির এই উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, বরং অনুকরণীয়। তাঁরা চান, নগরীর আরও গুরুত্বপূর্ণ মোড়ে এমন পানির ব্যবস্থা হোক, যাতে তৃষ্ণার্ত পথচারীরা নিশ্চিন্তে পানি পান করতে পারেন।

আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, গত কয়েকদিন ধরে খুলনায় তীব্র ভ্যাপসা গরম বিরাজ করছে। সূর্যের তেজ বেড়েছে এবং আকাশে মেঘ থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি।

ফলে গরমের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। গতকাল খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, তবে ‘রিয়েল ফিল’ বা অনুভূত তাপমাত্রা ছিল আরও বেশি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।