1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে এসএসসি-১৯৮২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে এসএসসি-১৯৮২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৭০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||কৈশোরে জুড়েছিল আমাদের এ প্রাণে প্রাণ, রবে’তা আমৃত্যু বন্ধুত্ব অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি-১৯৮২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে, বৃহস্পতিবার (১২ জুন-২৫) বিরাশিয়ানদের উদ্যোগে সকালে কেশবপুর শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচিতি পর্ব, প্রয়াতদের বন্ধুদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল, স্মৃতিচারণ, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিরাশিয়ানদের দিনব্যাপী এ মিলনমেলায় উপস্থিত ছিলেন, এসএসসি-১৯৮২ ব্যাচের খালেকুজ্জামান খান, প্রফেসর এম এ লতিফ, আছাদুজ্জামান, আব্দুল খালেক, সুনীল দাস, নূরুল ইসলাম, আব্দুল্লাহ-নূর-আল আহসান বাচ্চু, বাসুদেব সেনগুপ্ত, রফিকুল ইসলাম, ফিরোজা আক্তার হেনা, বনানী তালুকদার, বীণা, রেহানা খাতুন, পূর্ণিমা রাণী প্রমুখ।

মিলনমেলায় অংশ নেওয়া খালেকুজ্জামান খান বলেন, দীর্ঘ ৪৩ বছর এমন একটা মিলনমেলা করতে পেরে আমরা উচ্ছাসিত। জীবনের শেষ প্রান্তে এসে বন্ধুদের এই জমায়েত আমাদের আরও বেশি আনন্দিত করেছে।

আগামীতে এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার চেষ্টা করবো। শিক্ষক নূরুল ইসলাম বলেন, বন্ধুদের একজায়গায় পেয়ে আজকে আমাদের মহা আনন্দের দিন। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। ফিরোজা আক্তার হেনা বলেন, আজকের এই মিলনমেলায় এসে এতো আনন্দ লাগছে, যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। বন্ধুবান্ধবরা একসঙ্গে হয়ে যেন আগের জীবনে ফিরে গেলাম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।