1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সংঘর্ষে উত্তপ্ত তেরখাদা বারাসাত, আহত ১০ দেশীয় অস্ত্রসহ আটক ১৯ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সংঘর্ষে উত্তপ্ত তেরখাদা বারাসাত, আহত ১০ দেশীয় অস্ত্রসহ আটক ১৯

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৬৯ বার শেয়ার হয়েছে

সোহেল রানা, খুলনার খবর || খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বারাসাত গ্রামের বর্তমান মেম্বার পলাশ শেখ ও অপর মেম্বার রবিউল ইসলাম টুটুলের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিকবার হামলা, মামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সর্বশেষ আজ সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে সকাল ৯টার দিকে তারা সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যৌথবাহিনী বারাসাত গ্রামে অভিযান চালিয়ে দেশীয় তৈরি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে এবং সংঘর্ষে জড়িত সন্দেহে ১৯ জনকে আটক করে থানায় হস্তান্তর করে।

আহতদের মধ্যে টুটুল গ্রুপের বাসার শেখ (৪৮), খায়ের শেখ (৪২), আসলাম কাজী (৪৮), হাসিব মোল্যা (৩০) ও দানা সরদার (৫০) এবং পলাশ মেম্বার গ্রুপের ইসরাফিল মোল্যা (৬২) সবাই বারাসাত গ্রামের বাসিন্দা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসীরা জানান, যৌথবাহিনীর উপস্থিতিতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পুরুষ সদস্য গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সংঘর্ষে অংশ নেয়া লাঠিয়ালদের অনেকে বিলের মধ্যে আশ্রয় নেয় বলে জানা গেছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, বর্তমানে বারাসাত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ ও নৌবাহিনীর যৌথ টহল চলমান রয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।