1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ, দাম নাগালের বাইরে - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ, দাম নাগালের বাইরে

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৮০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির মাছ। টানা ৫৮ দিনের আবরোধ শেষে জেলেদের জালে মাছের দেখা মেলায় খুশি জেলে-ব্যবসায়ীরা।

মাছ নিয়ে জেলেরা মোকামে আসায় ব্যস্ত হয়ে পড়েছে কলাপাড়ার আলীপুর-মহিপুরের ব্যবসায়ীরা।

পাইকারদের হাত হয়ে এসব মাছ ইতোমধ্যে পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের হাতে।
শুক্রবার দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম আলীপুর-মহিপুর মোকামে ১ কেজি ওজনের প্রতি মণ ইলিশের দাম ছিল ৮০ হাজার টাকা, ৮০০ গ্রামের ৭০ থেকে ৭৫ হাজার টাকা, ৫০০ গ্রামের প্রতিমণ ৫০ হাজার থেকে ৫৫ হাজার এবং জাটকা (কেজিতে ৩ পিস) ২৮ থেকে ৩০ হাজার টাকা।

আড়ত ও ট্রলার মালিকরা জানান, উপকূলের কাছাকাছি থেকে মাছ শিকারি জেলেরা মাছ নিয়ে তীরে ফিরলেও গভীর সমুদ্রগামী জেলেরা এখনো ফিরেনি।

এসব মাছধরা ট্রলার অন্তত এক সপ্তাহ পরে ঘাটে ফিরবে। এসব মাছ ধরার ট্রলার মোকামে ফিরলে আরো বেশি জমজমাট হয়ে পড়বে দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম। সেই সাথে কমবে মাছের দাম।

কুয়াকাটার খাজুরা গ্রামের জেলে আ. কাসেম ফকির বলেন, এবারের অবরোধ সফলভাবেই শেষ হয়েছে। ইতোমধ্যে সাগরে ব্যাপক ইলিশের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।
আলীপুর মৎস্য বন্দরের মৎস্য ব্যবসায়ী আবুল কালাম কাজী জানান, গভীর সাগরে যেসব ট্রলার গিয়েছে তাদের সাথে মোবাইল ফোনে কথা বলে প্রচুর মাছের উপস্থিতি টের পাওয়া গেছে।
মহিপুরের আফতাব ফিশের মালিক মাহাতাব হাওলাদার বলেন, মৌসুমের শুরুতেই জেলেরা যে হারে ইলিশসহ সকল সামুদ্রিক মাছ নিয়ে মোকামে আসছে তাতে আমরা আশাবাদী।

এই ধারা অব্যাহত থাকলে লোকসানের বোঝা কাটাতে সক্ষম হবে জেলে-ব্যবসায়ী।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অবরোধের সুফল সমুদ্রগামী জেলে ও দেশের মানুষ ভোগ করতে পারবে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা করছেন এ মৎস্য কর্মকর্তা।

উল্লেখ্য, জেলে-ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে এবারই প্রথম ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

সাগর উপকূলের জেলেরা ৫৮ দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলেও জানায় মৎস অধিদপ্তর।।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।