1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা, সাংবাদিক মহলের ক্ষোভ - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা, সাংবাদিক মহলের ক্ষোভ

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২২৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট  প্রতিনিধি||বাগেরহাটের চিতলমারীতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

গত শনিবার (১৪ জুন) বিকেলে চিতলমারী উপজেলার একটি এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন:—বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মিরাজুল শেখ এবং একই পত্রিকার ফটো সাংবাদিক ও জেলা প্রচার সম্পাদক সবুজ শিকদার।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, সংবাদ সংগ্রহের সময় কোনো কারণ ছাড়াই স্থানীয় কয়েকজন পুলিশ সদস্য তাদের ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে সাংবাদিক মহল’সহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানেই গণমাধ্যম ও মুক্তচিন্তার ওপর আঘাত। এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ধ্বংসের শামিল।

তারা অবিলম্বে হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাংবাদিক সংগঠনের নেতারা আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তা না হলে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

এ বিষয়ে চিতলমারী থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।