1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় পশু হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেল ভ্যান চালকের স্বপ্ন !!! - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় পশু হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেল ভ্যান চালকের স্বপ্ন !!!

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৬৩ বার শেয়ার হয়েছে

মো. আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়া উপজেলা প্রানীসম্পদ  ও ভেটেরিনারি হাসপাতালে (পশু হাসপাতাল) ২ ঘন্টা অপেক্ষা করার পর চিকিৎসা না পেয়ে মারা গেল ভ্যান চালকের ৩০ হাজার টাকার ছাগলটি।

সোমবার ১৬ জুন লোহাগড়া ভেটেরিনারি হাসপাতাল এ ঘটনা ঘটে। বর্তমানে দেশে পশু পাখির বানিজ্যিক প্রসার হওয়ায় পশু পাখি স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চিকিৎসার দিকে ঝুকে পড়েছে খামারি সহ সাধারন মানুষ।

কিন্তু লোহাগড়া ভেটেরিনারি হাসপাতাল পশু চিকিৎসার ক্ষেত্রে যেন সম্পূর্ণ উদাসিন। সোমবার সকাল ৮ টার দিকে পৌরসভার রাজুপুর গ্রামের ভ্যান চালক মনির হোসেন ও তার স্ত্রী তাদের ছাগল অসুস্থ হয়ে পড়লে দ্রুত পশু হাসপাতালে নিয়ে আসেন।

পশু হাসপাতালে কর্মরত  সাহাদত হোসেন কোন চিকিৎসা দেন নাই বরং পশু ডাক্তারের মোবাইল নম্বর চাইলে সেটিও তিনি না দিয়ে কালক্ষেপণ করেন।

দীর্ঘ ২ ঘন্টা অপেক্ষা করার পরও পাইনি কোন চিকিৎসা। অবশেষে ছাগলটি বিনা চিকিৎসায় হাসপাতালেই মারা যায়।

অপরদিকে এড়ে গরু ও ছাগল কে চাপানোর জন্য আনা হলে এড়ে প্রতি একশত টাকা ছাগল প্রতি ৫০ টাকা প্রদান করতে হয়, যা সম্পূর্ণ বিনামূল্যে করার নিয়ম।

সেবা বঞ্চিত ভ্যান চালক মনির ও মনিরের স্ত্রীর কান্না জড়িত কন্ঠে বলেন প্রায় ২ ঘন্টা হাসপাতালে বসে থেকে কোন চিকিৎসা না পাওয়ায় আমাদের ছাগলটি মারা যায়। আমরা গরীব মানুষ আমাদের কোন মুল্য নেই।

এদিকে সকাল ৯ টা ৫৫ মিনিট  অপেক্ষা করার পর ও হাসপাতালে আসেন নাই কোন পশু চিকিৎসক।

এঘটনায় লোহাগড়া প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র রায়ের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নাই তবে চিকিৎসা দেয় নাই কেন তার ব্যাবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।