1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠন করবে জামায়াতে ইসলামী-মাওলানা আবুল কালাম আজাদ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠন করবে জামায়াতে ইসলামী-মাওলানা আবুল কালাম আজাদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি||ফ্যাসিস্ট হাসিনা সরকার বিচারের নামে এদেশের শীর্ষ ৫ আলেমকে হত্যা করেছে। আমরা কোন প্রতিশোধ নিব না, প্রতিশোধ হবে বাংলার বুকে ইসলামী শাষন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে।

ফ্যাসিস্টদের দোষরদের বিদায় করতে এদেশের প্রায় দু’হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে। আর কখনো ফ্যাসিস্ট এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে আরো রক্ত দিবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করবে।

সর্বনিন্ম ১৫১ আসন নিয়ে   সরকার গঠন করবে। সাথে সাথে এদেশে ইসলামের পতাকা উত্তোলন করবে। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে এদেশে কোন ধর্ষণ, চাঁদাবাজী, টেন্ডার বাজী, রাহাজানি, ছিনতাই থাকবে না। সব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হলে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

সৎ নেতৃত্বকে বাছাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করতে হবে। এ বাণীকে প্রকৃতপক্ষে কাজে লাগানোর জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে।

আল-আমিন ট্রাস্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা উপজেলা শাখা  আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ পাইকগাছা-কয়রা আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি মঙ্গলবার সারা দিন পাইকগাছা উপজেলার কাসিমনগর বাজার, কপিলমুনি বাজার, হরিঢালী, গদাইপুর, পাইকগাছা পৌরসভা, সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা, সোলাদানা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পাইকগাছা উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মুন্সী মিজানুর রহমান, জামায়াতে নেতা, কাজী তামজিদ আলম, মাওলানা আমিনুল ইসলাম, শেখ মাওলানা কামাল হোসেন, প্রভাষক আব্দুল মমিন সানা, মাওলানা বুলবুল আহমেদ,মাওলানা আব্দুল খালেক, মোঃ আব্দুর রহিম, মাওলানা আব্দুল হান্নান, পৌর আমীর আসাদুল ইসলাম,মোঃ আছাবুর রহমান সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।