1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের এসআই সাময়িক বরখাস্ত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের এসআই সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||ঘুষ নেওয়ার অভিযোগে যশোরের চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রথমে তাঁকে যশোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাঁকে সাময়িক বরখাস্ত করেন।যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্তের পর তাকে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রহুল আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ অপ্রাপ্ত বয়সী এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় মেয়েকে উদ্ধারের জন্য চৌগাছা থানা পুলিশের সহযোগিতা চান বাবা। এর জেরে চৌগাছা থানার এসআই আশরাফ হোসেন মাসুম বিল্লাহকে না পেয়ে ছেলের বাবা জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসে।পরে স্থানীয়দের সহযোগিতার ছেলে ও মেয়েকে উদ্ধার করা হলে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়।

কিন্তু ছেলে ও মেয়েকে থানায় হাজির করার জন্য দুই পরিবারকে চাপ দিতে থাকে এসআই আশরাফ। এক পর্যায়ে জাহিদুল ইসলামকে থানা থেকে ছাড়িয়ে নিতে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি।

তাছাড়া গত ৫ এপ্রিল সন্ধ্যায় উপজেলার মসিয়ূরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। এদের মধ্যে দুইজন ক্রেতা এবং একজন বিক্রেতা। পরে অভিযোগ ওঠে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বিক্রেতাকে ছেড়ে দিয়ে দুজন ক্রেতাকে আটক দেখায় এসআই আশরাফ।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এসআই আশরাফের বিরুদ্ধে তদন্ত চলছিল।

পৃথক এই দুই অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে এসআই আশরাফ হোসেন বলেন, আমার কিছু বলার নেই। কারণ পত্রিকায় লিখলে আমার কোনো লাভও নেই। ক্ষতি যা হওয়ার, তা হয়ে গেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।