1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা/হত্যাকারী আটক - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুর যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা/হত্যাকারী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৯৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || যশোরের কেশবপুরে পাওনা টাকা চাওয়ায় মনিরুল ইসলাম নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ জুন-২৫) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মনিরুল ইসলাম ১নং ত্রিমোহিনী ইউনিয়নের যুবদল নেতা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলার সরসকাঠি বাজারে ওই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিংড়া ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, নিহত মনিরুল ইসলাম (৩৪) ওই দিন বিকেলে সরসকাঠি বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় বরণডালী গ্রামের মশিয়ার গাজীর ছেলে বহুল আলোচিত কখনো এসপি, কখনো ওসি কখনো উদ্ধতম কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে অপকর্মের হোতা রেজা হাসান সবুজের নেতৃত্বে রুবেল সালাউদ্দিন-সহ একদল দুর্বৃত্তরা লোহার রড, লাঠি নিয়ে মনিরুলের ওপর হামলা চালায়। এতে মনিরুল ছাড়াও কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন।

তাদেরকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রথমে তাকে আইসিইউতে রাখা হয় সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে হামলাকালে স্থানীয়রা সবুজ, লিটন ও সালাউদ্দিন নামে তিন যুবককে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন চিংড়া ক্যাম্পের এসআই শামীম হোসেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করে মামলা দেওয়া হয়েছে, আরো যারা জড়িত রয়েছে তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

বুধবার মাগরিব নামাজ বাদ মাগরিব নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ-সহ নেতৃবৃন্দরা জানাজায় অংশগ্রহণ করেন ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।