1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অনিয়ম-দুর্নীতির অভিযোগে খুলনায় উত্তপ্ত নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

অনিয়ম-দুর্নীতির অভিযোগে খুলনায় উত্তপ্ত নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৬৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম, দুর্নীতি, অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে ও রেজিস্ট্রার ড. সাহিদা খানমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এ সময় তারা ৪ঘন্টা রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, বেশ কিছুদিন ধরে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বেশ কিছু অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে আন্দোলন করে আসছেন। শিক্ষার্থীদের অভিযোগ ভিসি, ডিরেক্টর লিঁয়াজো ও রেজিস্ট্রার সম্মিলিতভাবে এ সকল অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড করে আসছেন।

কিন্তু এসবের প্রতিবাদ করায় উল্টো শিক্ষার্থীদের নানাভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে। এতে তারা ক্ষিপ্ত হন। যা আন্দোলনে রূপ নিয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শিক্ষার্থীরা একে একে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। বিকালে তারা একত্রিত হয়ে রেজিস্ট্রার সাহিদা খাতুনকে গাড়িসহ অবরুদ্ধ করে রাখে।

এ খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশসহ যৌথবাহিনীর বিপুল পরিমানের সদস্য ঘটনাস্থলে আসেন। যৌথবাহিনীর উর্ধতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে কয়েক দফায় আলোচনা করেন। অবশেষে সাধারণ শিক্ষার্থীরা যৌথবাহিনীর কর্মকর্তাদের আশ্বাসে মানবিক কারণে রেজিস্ট্রার ড. সাহিদা খানমকে সাড়ে ৪ ঘন্টা পর অবরুদ্ধ থেকে মুক্তি দেন।

তাদের দাবি অনুযায়ী রেজিস্ট্রারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এছাড়া রেজিস্ট্রারের স্বামী শিক্ষার্থীদের নানা রকম হুমকি দেয়ায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অবশ্য রেজিস্ট্রারের দাবি, অবৈধভাবে থাকার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পক্ষে প্রক্টর শাকিল আহমেদ ও ডিরেকটর শেখ মারুফর রহমানের উস্কানি কিছু শিক্ষার্থী মব সৃষ্টি করছে।
ড. সাহিদা খানম তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ভিসি ঢাকায় ট্রাস্টিবোর্ডের মিটিং এ থাকায় তার নির্দেশ অনুযায়ী আজ ও আগামীকালের সকল সভা স্থগিত করা হয়েছে।

কিন্তু বেসরকারি বিশ্বদ্যালয়ের পরিচালক আনোয়ার হোসেন জানান, ঢাকায় ইউজিসির এ সংক্রান্তে কোন মিটিং হয়নি। তবে ভিসি ড. শেখ মো: এনায়েতুল বাবর কোন কাজে ঢাকায় অবস্থান করছেন। ইতিপূর্বে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের দ্বৈত চেয়ারম্যান দাবিতে প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও কিছু কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে ব্যপারে ভিসি ড. শেখ মো: এনায়েতুল বাবরকে তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।