1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
'দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’

  • প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২০০ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা,খুলনার খবর ||নগরীতে ফল মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ শ্লোগানকে সামনে রেখে খুলনা মহানগরীর খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে তিনদিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ফলের চাষে কৃষকের আর্থিক সংকট নিরসন ছাড়াও দেশের জনগনের পুষ্টি চাহিদা মেটানো সম্ভব।

সুতরাং সবার উচিত বাড়িতে কিছু না কিছু ফল গাছ লাগানো। বাংলাদেশে ৭০ ধরনের ফল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর পরেও কেন বাইরের ফল আমদানী করতে হবে ? তিনি হারিয়ে যাওয়া দেশীয় বিভিন্ন প্রজাতির ফলের সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে এ ধরনের ফল মেলা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

গতকাল বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. এসএম ফেরদৌস। এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অতিরিক্ত উপপরিচালক(উদ্যন) কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কৃষক নেতা মোল্লা কবির হোসেন, কৃষক নবদ্বীপ মল্লিক প্রমুখ।
মেলায় আম, জাম, কাঠাল, লিচু, ডেউয়া, করমচা, সফেদা, গোলফল, পেয়ারা, কলা, আমড়া, জামরুল, কাউফল, ড্রাগন, ডালিম, পেঁপে, কামরাঙা প্রভৃতি দেশীয় ফল নিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক ও কৃষি কর্মকর্তারা স্টল নিয়ে বসেন। মূলত: দেশীয় ফলের পরিচিতির জন্যই এ মেলার আয়োজন বলেও আয়োজকরা জানান।
পরে কৃষি সম্প্রসারণ সভাকক্ষে ক্লাইমেট-স্মপার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি।

এসময় উল্লিখিত অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার অবসরপ্রাপ্ত উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ড. রুবায়েত আরা, উপসহকারী কৃষি কর্মকর্তা নাইম ও করুনা মন্ডল, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, ডুমুরিয়ার কৃষক তাপস সরকার প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।