খুলনার খবর || সম্প্রতি আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। শুক্রবার (২০ জুন) গণমাধ্যমে তিনি এ কথা জানান।
খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা ইতোমধ্যে নির্দেশনা জারি করেছি।
সে অনুযায়ী বিদ্যালয়গুলো প্রস্তুতি নিচ্ছে। অভিভাবকদেরও অনুরোধ করব, তারা যেন তাদের সন্তানদের সে অনুযায়ী প্রস্তুত করেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতেতে বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই। আগামী রোববার (২২ জুন) থেকেই বিদ্যালয় খুলছে।
করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাগুলো সবাইকে মানতে হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।