1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মা হারালেন অর্ষা, হাসপাতালের বিরুদ্ধে অভিনেত্রীর স্বামীর - ক্ষোভ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মা হারালেন অর্ষা, হাসপাতালের বিরুদ্ধে অভিনেত্রীর স্বামীর – ক্ষোভ

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত ১১. ৪০ রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিনেত্রীর মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে কিডনির রোগে ভুগছিলেন অর্ষার মা। তার ডায়াবেটিসের সমস্যাও ছিল।

এদিকে, হাসপাতালের সেবার মান নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অর্ষার স্বামী-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ‘চিকিৎসা ব্যবসা নাকি সু-চিকিৎসা সেবা’ হ্যাশট্যাগ দিয়ে স্ট্যাটাসে তিনি লেখেন— ‘ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না, আর হলে হাসপাতালে যাবেন না।’

‘সাংবাদিকদের বলি—ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্ট-পার্কে ছেলেমেয়েরা কী করছে সেটা নিয়ে মাথাব্যথা না করে, সততার দম থাকলে হাসপাতালগুলোতে ঘুরে দেখুন। দেখুন, কী দুরাবস্থা সবার! কী দুরাবস্থা হাসপাতালগুলোর! এবং এখানে যারা কাজ করে তাদের মান কতটা নিচে! সেবা বলে কিছু নেই কোথাও। সবই কেবল টাকার খেলা। সরকারি হোক বা বেসরকারি-সবই নোংরা ব্যবসা আর রাজনীতি।

কারো নেই সেবার মানসিকতা কিংবা দক্ষতা।’

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাম লেখান নাজিয়া হক অর্ষা। সেখান থেকে টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করছেন। অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন তিনি।

‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’, ‘জাহান’, ‘কুহেলিকা’—পরপর কয়েকটি ওটিটি প্রজেক্টে ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে অর্ষাকে। এসব চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিতও হয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।