1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর কারাগার মাদক নির্মূলে জিরো টলারেন্স: অতিরিক্ত কারা মহাপরিদর্শক - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর কারাগার মাদক নির্মূলে জিরো টলারেন্স: অতিরিক্ত কারা মহাপরিদর্শক

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেছেন,কারাগার থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা রাতারাতি সম্ভব নয়। তবে কারা কর্তৃপক্ষ এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং কঠোরভাবে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান,মাদকের সঙ্গে জড়িত কারা কর্মচারী ও বন্দীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন জেল পুলিশের বিরুদ্ধে মাদকের অভিযোগে ব্যবস্থাও নেওয়া হয়েছে।জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি স্তরে সংস্কারের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে কর্নেল কামাল বলেন,এরই অংশ হিসেবে কারাগার ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আমরা মাঠপর্যায়ে সরেজমিনে পরিদর্শন করছি এবং প্রয়োজনীয় সংস্কারের দিকগুলো চিহ্নিত করছি।

কারা পুলিশের আদর্শ স্লোগান ‘রাখিব নিরাপদ,দেখাবো আলোর পথ’ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,বন্দীদের আলোর পথে ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, সংস্কার কার্যক্রমের মাধ্যমে খুব শিগগিরই বন্দীদের জন্য একটি উন্নত,মানবিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।জুলাইয়ে নরসিংদী কারাগার থেকে পালানো আসামিদের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত কারা মহাপরিদর্শক বলেন,পলাতক সব আসামিকে এখনো ধরা সম্ভব হয়নি,তবে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন,প্রয়োজনীয় সংখ্যক ফোর্স এখনই নামানো সম্ভব না হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ বেশিদিন পালিয়ে থাকতে পারবে না, বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।১৮৭৫ সালে নির্মিত যশোর কেন্দ্রীয় কারাগারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি জানান,এটি দীর্ঘদিন ধরে বড় কোনো সংস্কার পায়নি। কারাগারটি এখন পুননির্মাণেরপ্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এর কাঠামোগত সংস্কার কাজ শুরু হবে। কারাগারের বর্তমান ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য,যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আসেন। তিনি কারাগারে বন্দী ও রক্ষীদের সাথে কথা বলেন। একইসাথে তাদের সমস্যা ও সমাধানের বিষয়ে আশ্বাস দেন। এসময় তার সাথে ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূইয়া, জেলর শরিফুল আলম, সহকারী সার্জন এসএম মাহবুবুর রহমান এবং ডেপুটি জেলার গোলাম সাকলাইন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।