1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ওয়ার্ড বিএনপি সভাপতিসহ আটক ৪, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় ওয়ার্ড বিএনপি সভাপতিসহ আটক ৪, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনায় বিপুল পরিমাণ অস্ত্রসহ নগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুল, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদসহ ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাতে টুটপাড়া তালতলা মেইন রোড থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

আটককৃতরা হলেন, টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে মো: সালাউদ্দিন মোল্লা বুলবুল, টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তৌহিদ এবং তার ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো: আরিফ মোল্লা।

স্থানীয়রা জানান, যৌথবাহিনীর সদস্যরা রাত দেড়টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে অভিযান শুরু করে। অভিযানটি ভোর সাড়ে ৫ টা পর্যন্ত চলে। এ সময়ে ওই বাড়ি থেকে বাবুল মোল্লার ছেলেসহ ৪ জনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা।

এ সময়ে যৌথবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ১টি রিভলবার, ১টি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, দু’টি চাইনিজ কুড়াল, ৩টি চা-পাতি, ১৭০ গ্রাম গান পাউডার, ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রাতে যৌথবাহিনীর সদস্যরা তাদের নিয়ে যায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় এখনও অবস্থান করছে বলে ওই সূত্রটি আরও জানায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে যৌথবাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে ৪ জনকে দেশি এবং বিদেশি অস্ত্রসহ আটক করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হচ্ছে।

এদিকে জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবির বলেন, মো: সালাউদ্দিন মোল্লা ৩০ নং বিএনপি’র সভাপতি এবং শেখ শেখ তৌহিদুর রহমান সাবেক নগর যুবদলের সদস্য।

যুবদলের কমিটি ভেঙ্গে যাওয়ায় বর্তমানে তার কোন সদস্য পদ নেই। তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করেছেন। তবে কিভাবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন তা তার জানা নেই বলে তিনি এ প্রতিবেদককে জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।