1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নিখোঁজের ১২ দিন পর ইজিবাইক চালকের গলিত মরদেহ উদ্ধার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নিখোঁজের ১২ দিন পর ইজিবাইক চালকের গলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনার ডুমুরিয়ায় নিখোঁজের ১২ দিন পর ইজিবাইক চালক জাহিদুর রহমানের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ জুন)  দুপুরে উপজেলার সোনাডাঙ্গা থানার ময়ূর আবাসিক এলাকার একটি ঝোপ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে।

পুলিশ জানায়, গত ১০ জুন দুপুরে খুলনার জিরো পয়েন্ট থেকে তিন যুবক যাত্রী সেজে জাহিদুর রহমানের ইজিবাইকে ওঠেন। এরপর তারা তাকে সোনাডাঙ্গার ময়ূর আবাসিক এলাকায় নিয়ে হত্যা করে ঝোপে ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান।

এরপর ১১ জুন জাহিদুরের ছেলে কিবরিয়া হাওলাদার হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ জুন রাতে একজনকে গ্রেফতার করে।

তার স্বীকারোক্তির ভিত্তিতে রোববার দুপুরে ময়ূর আবাসিক এলাকা থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।

পরে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড। ইতোমধ্যে ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।

মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।