1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাগুরায় এক ব্যক্তিকে জ্যান্ত কবর ! - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মাগুরায় এক ব্যক্তিকে জ্যান্ত কবর !

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর, মাগুরা ||মাগুরার মহম্মদপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. কমিরুল মোল্যা (৩০) নামে একজনকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রবিবার (২২ জুন) এ ঘটনায় পেশায় রাজমিস্ত্রি কমিরুলের বড় ভাই মো. জমিরুল মোল্যা মহম্মদপুর থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন।

এর আগে গত ১৯ জুন দুপুরে মহম্মদপুর উপজেলার উপজেলার রাড়ীখালী উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
Ezoic

হাসপাতালে ভর্তি কমিরুল মোল্যা বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পতনের পর আব্দুল্লাহর সঙ্গে নানা বিষয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে আমি রাড়ীখালী বাজার থেকে চা খেয়ে ঈদগাহ বাজারের দিকে আসছিলাম।

পথিমধ্যে আব্দুল্লাহদের বাড়ির কাছে পৌঁছালে আমাকে একটি কাটা বাঁশ ঝাড় থেকে বের করার অনুরোধ করে বাঁশ বাগানে নিয়ে যায়। সেখানে পেছন থেকে আব্দুল্লাহ তার গলার গামছা দিয়ে আমার গলায় পেঁচিয়ে ফেলে। এর পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন জ্ঞান ফিরেছে তখন দেখি আমি হাসপাতালে শুয়ে আছি। এখন আমি চোখে ঠিকমতো দেখতে পাচ্ছি না।’

কমিরুল মোল্যার মা ফরিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে গলায় গামছা পেঁছিয়ে মেরে মাটিচাপা দিয়ে কয়জনে মিলে পাড়াচ্ছিল (কবরের উপর)। একটা ছেলে টের পেয়ে তার বাবাকে বললে স্থানীয়রা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। মরে গেছে মনে করে ওরা আমার ছেলেকে জীবন্ত মাটিচাপা দিচ্ছিল। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’

কমিরুলের বড় ভাই মো জমিরুল মোল্যা বলেন, ‘আমি রাড়ীখালী বাজারে ভ্যান মেরামত করছিলাম। হঠাৎ কয়েক ব্যক্তি আমার ভাইকে উদ্ধার করে বাজারে নিয়ে এসে বলে নারায়ণপুরের কেউ থাকলে দেখেন এ ব্যক্তির বাড়ি নারায়ণপুর। কাছে গিয়ে দেখি আমার ভাই। এর পর ওদের সহায়তায় হাসপাতালে ভর্তি করি।’

সোমবার (২৩ জুন) সকালে হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক জানান, ওই ব্যক্তিকে গত বৃহস্পতিবার অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল। এ কারণে এখনো তার গলায় ব্যথা রয়েছে এবং শ্বাসরোধ করার কারণে তার চোখে রক্ত জমাট বেঁধে আছে। এ ছাড়া অন্য কোনো সমস্যা নেই।

মাগুরা মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর ভাই ছয়জনকে আসামি করে রবিবার একটি মামলা করেছেন।

বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

এদিকে এলাকাজুড়ে এ ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।