1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৯৬ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি  || দীর্ঘ ১৭ বছর পর আজ ২৩ জুন ২০২৫ নিজ জন্মভূমিতে পা রেখেই অগণিত মানুষের ফুলেল শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হলেন খুলনার তেরখাদা উপজেলার পূর্ব কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান , নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ।

তিনি গত ১৭জুন ঢাকায় অবতরণ করেন। ব্যক্তিগত কাজ শেষে তিনি ২৩ শে জুন সকালে ঢাকা থেকে সড়ক পথে খুলনা হয়ে বিকেল ৩ টার দিকে তেরখাদা উপজেলায় পৌছান।

তিনি খুলনায় পৌছালে তেরখাদা থেকে দুই শতাধিক মটরবাইক, মাইক্রো , প্রাইভেটকার যোগে এলাকার মানুষ তাকে রিসিভ করেন।
মোঃ আরিফ বিল্লাহ তেরখাদা পৌছালে অগণিত মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। তাকে এক নজর দেখার জন্যে তেরখাদা সুপার মার্কেটের সামনে অসংখ্য মানুষ ভীড় জমায়।
তেরখাদায় পদার্পণ করে তিনি তাৎক্ষণিক বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , তেরখাদ উপজেলা বিএনপি নেতা মোঃ রবিউল হোসেন , খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি সরফরাজ হিরো , তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ লাবু ইসলাম , বিএনপি নেতা মোঃ রবিউল ইসলাম লাখু , কে এম মোস্তাক হোসেন , মোঃ লালিম সেখ , মোঃ গোলজার আলমসহ আরও অনেকে।

মোঃ আরিফ বিল্লাহ তেরখাদায় থাকাকালীন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তেরখাদা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
আরিফ বিল্লাহ খুলনা জেলার তেরখাদা উপজেলার পূর্ব কাটেংগা গ্রামের ঐতিহ্যবাহী এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব আলী আহমেদ মোল্লা বিশিষ্ট ক্রীড়া সংগঠক , কৃতি ফুটবলার এবং বিশিষ্ট সমাজসেবক।
দাদা মরহুম হাজী আব্দুল মজিদ মোল্লা এবং বড় দাদা মরহুম হাজী বেদন মোল্লা।
তাঁর পিতা এবং দাদার সুনাম সুখ্যাতি এবং ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা এলাকা জুড়ে। তাঁর দাদারা তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন স্থানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার প্রতিষ্ঠা করে আজও স্মরণীয় বরণীয় হয়ে আছেন।

এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক ছাত্রনেতা এবং লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ বলেন , তিনি অবহেলিত , নির্যাতিত , নিপীড়িত মানুষের পাশে থেকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন , বাকি জীবন অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাবো। তিনি জনসেবায় নিজেকে উৎসর্গ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।