1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্যসচিব আখতারকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, আহত ৪ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্যসচিব আখতারকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, আহত ৪

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৯০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর, ঢাকা প্রতিনিধি||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এসময় দলটির সদস্যসচিব আখতার হোসেন অফিসের নিচে দাঁড়িয়েছিলেন।

এই ঘটনায় চারজন আহত হয়েছেন। সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করেই এই ককটেল ছোড়া হয়েছে।

সোমবার (২৩ জুন) রাত ১০টা ৪০ মিনিটে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই ককটেল হামলার ঘটনা ঘটে। রূপায়ণ ট্রেড সেন্টারের ১৬ তলায় এনসিপির অস্থায়ী কার্যালয়। এই ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে রাজধানীতে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা।

দলটির একাধিক নেতা ঢাকা মেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনসিপি অফিসের বিল্ডিংয়ের সামনে অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অফিসের নিচে তখন সদস্যসচিব আখতার হোসেন দাঁড়িয়েছিলেন। তাকে টার্গেট করেই ককটেল ছোড়া হয়েছে।

তারা আরও জানিয়েছে, এসময় চারজন আহত হয়েছেন। আহতরা হলেন— ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুবশক্তির সংগঠক আবদুর রব ও  শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারিবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্যসচিব সুমন হোসেন।

এদিকে এই ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে আখতার হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বিক্ষোভ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতিকারীদের  চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানানো হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।