1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাদকের ছোবল থেকে বাঁচাতে যুব সমাজকে ক্রীড়ামুখী করতে হবে: বকুল - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মাদকের ছোবল থেকে বাঁচাতে যুব সমাজকে ক্রীড়ামুখী করতে হবে: বকুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৫৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দীর্ঘ ১৬বছরে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশে প্রতিটি সেক্টর যেভাবে দলীয় ও রাজনীতিকরণ করেছে; সেভাবে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে; শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে চলে গেছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন- তখন দেশের ক্রীড়াঙ্গনে কোনো দলীয় ও রাজনীতিকরণ ছিল না।

তখন মাঠের যারা ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় ছিল; তাদের নিয়ে ক্রীড়াঙ্গন গড়ে তোলার কারনেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সাফল্য আমরা দেখেছিলাম। এখন আর খেলার মাঠে যুব সমাজ নেই; যুব সমাজ মাদকে ঝুকেছে।

সোমবার (২৩ জুন) বিকেলে তিনি খুলনার খালিশপুরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে খুলনা অনূর্ধ্ব ১৫ ফুটবল লিগের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে তাদেরকে ক্রীড়ামুখী করতে হবে। আগামী দিনে খুলনার ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিএনপি বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
খুলনায় স্পোর্টসের আয়োজনে ১৬ দলের এই প্রতিযোগিতার শ্বাসরুদ্ধকর ফাইনালে দাকোপের শোভন একাডেমী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টাইব্রেকারে তারা খুলনার খালিশপুর ইউনাইটেড একাডেমিকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয় । এরপর খেলা গড়ায় টাইব্রেকারে । প্রথমার্ধের ১০ মিনিটে শোভন ফুটবল একাডেমির স্ট্রাইকার তানজিম গোল করে দলকে এগিয়ে নেন। গোল পরিশোধ করতে বেশি সময় লাগেনি খালিশপুর ইউনাইটেড একাডেমির।

প্রথমার্ধের ২৫ মিনিটে জামিল গোল করে দলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে দুই দল তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেও গোলের দুয়ার উন্মোচন করতে পারেনি। নির্ধারিত সময়ের খেলা শেষ হলে টাইব্রেকারে জয়-পরাজয়ের নির্ধারিত হয়। শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে দাকপের দলটি।

সেরা খেলোয়ার নির্বাচিত হন খালিশপুর ইউনাইটেড একাডেমির রক্ষণভাগের খেলোয়াড় শাওন। প্রধান অতিথি বিজয়ী এবং রান দলের খেলোয়ারদের মধ্যে ট্রফি ও ব্যক্তিগত মেডেল প্রদান করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, খুলনা স্পোর্টসের সাধারণ সম্পাদক ও খুলনা অনূর্ধ্ব ১৫ ফুটবল লিগের অন্যতম আয়োজক মো. তরিকুল ইসলাম, আরাফাত রহমান স্মৃতি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার মোস্তাফিজুর রহমান পলাশ, শাহ আলম বাদল শেখ, হেমায়েতুল্লা, ক্রীড়া সংগঠক মোঃ বাবুল হোসেন বাবলা, সাবেক ফুটবলার শেখ আশরাফ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অসংখ্য ফুটবল অনুরাগী, সাংবাদিক এবং হাজার হাজার দর্শক

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।