1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের ‘আড্ডাখানা’ রেস্তোরাঁয় পঁচা ও বাসি খাবার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরের ‘আড্ডাখানা’ রেস্তোরাঁয় পঁচা ও বাসি খাবার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৫৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||পঁচা ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে যশোর শহরের ‘আড্ডাখানা’ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শহরের মুজিব সড়কে সার্কিট হাউসের সামনে অবস্থিত এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।এর আগে, বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পায়।অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টের ফ্রিজে পঁচা ও বাসি বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করা হচ্ছিল, যেগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল।

এসব খাবার জব্দ করে পরবর্তীতে ধ্বংস করা হয়। এছাড়া পুরো রেস্টুরেন্টের পরিবেশকে অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক নেছার চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।উল্লেখ্য, সম্প্রতি বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা ত্রুটি শনাক্ত করে এবং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।

পঁচা ও বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে যশোর শহরের ‘আড্ডাখানা’ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শহরের মুজিব সড়কে সার্কিট হাউসের সামনে অবস্থিত এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।এর আগে, বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পায়।

অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টের ফ্রিজে পঁচা ও বাসি বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করা হচ্ছিল, যেগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এসব খাবার জব্দ করে পরবর্তীতে ধ্বংস করা হয়। এছাড়া পুরো রেস্টুরেন্টের পরিবেশকে অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক নেছার চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উল্লেখ্য, সম্প্রতি বিশুদ্ধ খাদ্য আদালত ‘আড্ডাখানা’য় অভিযান চালিয়ে নানা ত্রুটি শনাক্ত করে এবং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।