1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টান, মারধরের অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টান, মারধরের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ঢাকা প্রতিনিধি ||মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তির দাড়ি ধরে টানাটানি, অশালীন ভাষায় গালাগালসহ মারধরের অভিযোগ উঠেছে নাসিম ভূইয়া নামে ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মানিক কম্পিউটার নামে একটি দোকানের ভেতরে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী আলী আজম মানিক ঘটনার পরপরই ঘিওর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দায়ের হলেও নাসিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিম প্রায়ই আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে যান। কাজ শেষে ঠিকমতো টাকা না দিয়েই চলে যান তিনি।

পাওনা টাকা চাইলে ভয়ভীতি ও হুমকি দেওয়াসহ চাঁদা দাবি করেন নাসিম। চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে অভিযুক্ত ওই ব্যক্তি ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দেন।

সোমবার রাতে জরুরি কিছু কাজ নিয়ে আলী আজম মানিকের দোকানে যান নাসিম। এসময় অন্য কাস্টমারের কাজ নিয়ে ব্যস্ত থাকায় নাসিমকে অপেক্ষা করতে বলেন আলী আজম মানিক।

এতে ক্ষিপ্ত হয়ে আলী আজম মানিকের দাড়ি ধরে টানাহেঁচড়া এবং অকথ্য ভাষায় গালাগালসহ মারধর করেন নাসিম। এক পর্যায়ে ভুক্তভোগীকে মেরে হাত-পা ভেঙে দেওয়াসহ ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান তিনি। এ ঘটনার পরে ভুক্তভোগী ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন।

ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত বলেন, “ঘটনাটি শুনেছি, তবে নাসিম ভূইয়া আমাদের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তাকে কখনো কোনো মিটিং বা মিছিল করতে দেখিনি।”

এ বিষয়ে জানতে ভুক্তভোগী আলী আজম মানিকের মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, “নাসিম ভূইয়া আমার দোকানে প্রায়ই বিভিন্ন কাজ নিয়ে আসতেন।

আমি তার কাজগুলো করেও দেই। কাজ শেষ করে ঠিকমতো টাকা না দিয়েই চলে যান তিনি। পাওনা টাকা চাইলে আমাকে ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিতেন।”

তিনি আরো বলেন, “গতকাল রাতে জমির খারিজের কাজ করতে দোকানে আসেন নাসিম ভূইয়া। অন্য কাস্টামার থাকায় তাকে অপেক্ষা করতে বলি। এরপরই তিনি আমার ওপর ক্ষিপ্ত হন। আমার দাড়ি ধরে টানাহেঁচড়া করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।

আমি থানায় অভিযোগ করেছি। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।