1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় অলিম্পিক ডে পালিত - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় অলিম্পিক ডে পালিত

  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||সমাবেশ, উদ্বোধন অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ ২৪ শে জুন (মঙ্গলবার) খুলনায় অলিম্পিক ডে-২০২৫ পালিত হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে সকালে খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, এ অলিম্পিক-ডে পালনের মাধ্যমে খুলনার ক্রীড়াঙ্গণে গতিশীলতা আসবে। আমাদের দ্রুত গতিতে চলতে হবে, যাতে খুলনার ক্রীড়াঙ্গণ আরো সচল হয়। তিনি বলেন, সুস্থ থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান খুলনায় আয়োজন করা দরকার। খুলনা বিভাগ ক্রীড়ামুখর হবে ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে এবং মাদক থেকে দূরে থাকবে। তরুণদের সৃষ্টিশীল ও মননশীল করে গড়ে তুলতে হলে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তাদের খেলাধুলায় সম্পৃক্ত করা আবশ্যক।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, ক্রীড়া সংস্থার সদস্য ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, ক্রীড়া সংস্থার সদস্য আসিক হোসেন রিংকু, ক্রীড়াক্ষেত্রে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পারভীন সুলতানা লাভলি, জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ বর্তমান ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

পরে অলিম্পিক ডে উপলক্ষ্যে জেলা স্টেডিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।