1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে কেএমপি ঘেরাও - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে কেএমপি ঘেরাও

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে চলে রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত।

খুলনার আওয়ামী আমলের আলোচিত উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার দাসকে ছাত্র-জনতা আটক করে পুলিশে দেওয়ার পরও তাকে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করেই মূলত বুধবার (২৫ জুন) থেকে শুরু হয় কেএমপি ঘেরাও।

এইচএসসি পরীক্ষার জন্য বুধবার রাত পৌনে ৯টায় ঘেরাও কর্মসূচি স্থগিত করার পর বৃহস্পতিবার বিকেল থেকে আবারো শুরু হয়।

তবে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা থেকে এসআই সুকান্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও এখন কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতেই মূলত চলছে এই বিক্ষোভ কর্মসূচি।

এদিকে, খুলনার সাধারণ ছাত্র জনতা’র ব্যানারে কেএমপি ঘেরও শুরু হলেও এর সাথে ধীরে ধীরে রাজনৈতিক নেতারাও যুক্ত হচ্ছেন। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরও দেখা যায় এ বিক্ষোভে অংশ নিতে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে বিক্ষোভ শুরু হওয়ার সাথে সাথে কেএমপির প্রধান গেটটি বন্ধ করে দেওয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা কেএমপিতে অবরুদ্ধ ছিলেন। ঘেরাওকালে কেএমপি’র গেটে একটি ব্যানার টানানো হয়।

যাতে লেখা ছিল, ‘২৪ জুলাই গণঅভ্যুত্থান বিরোধী কুখ্যাত এসআই সুকান্তকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার প্রতিবাদে একদফা দাবি খুলনার পুলিশ কমিশনার জুলফিকারের পদত্যাগ করতে হবে, খুলনার সাধারণ ছাত্র জনতা।’

বিক্ষোভকারীরা হ্যান্ডমাইকে বক্তৃতা দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

‘দফা এক দাবি এক, পুলিশ কমিশনারের পদত্যাগ, এক দুই তিন চার, জুলফিকার তুই স্বৈরাচার, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয় কেএমপির সদর দপ্তর।

বিক্ষোভ চলাকালে রূপসা থেকে ছেড়ে আসা শহরগামী সকল যানবাহন বিকল্প রাস্তা দিয়ে চলাচল করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।