1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফেলনা নয় লিচুর খোসা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফেলনা নয় লিচুর খোসা

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৬৯ বার শেয়ার হয়েছে

ফেলনা নয় লিচুর খোসা

অদিতি সাহা,খুলনার খবর ||সময় এখন লিচুর। বাজারে মিলচে মিষ্টি স্বাদের রসালো এ ফল। লিচু অনেক পুষ্টিতে ভরপুর। এর অনেক গুণও রয়েছে। লিচু খাওয়ার পর এর খোসার জায়গা হয় ডাস্টবিনে। তবে জানলে অবাক হবেন, এগুলো মোটেও ফেলনা নয়। লিচুর খোসা অনেক কাজে লাগাতে পারেন।

১. গাছপালার সার :
বাগানের সতেজতা বৃদ্ধি করতে বাজারের কেনা সার ব্যবহার করেন বেশিরভাগ মানুষ। তবে এখন সার কিনতে টাকা খরচ করার দরকার নেই। লিচুর খোসা পিসে সার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে আছে পটাশিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতো অনেক পুষ্টি উপাদান যা গাছের বৃদ্ধির জন্য অপরিহার্য।

খোসা ভালো করে শুকিয়ে পিষে নিন। এবার এই গুঁড়ো সরাসরি টব বা বাগানের মাটিতে মিশিয়ে দিন। এই গুঁড়ো ধীরে ধীরে গাছগুলোকে পুষ্ট করবে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করবে। ফুল গাছের জন্যও এটি উপকারি হতে পারে।

২. কীটনাশক স্প্রে :
লিচুর খোসায় এমন কিছু যৌগ আছে যার গন্ধ কিছু পোকামাকড় পছন্দ করে না। লিচুর শুকনো খোসা পিষে নিন এবং এই গুঁড়োটি পানির সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ এই বোতলে ভরে এমন জায়গায় ছিটিয়ে দিন যেখানে পিঁপড়া বা অন্যান্য ছোট পোকামাকড় আসে। বিশেষত রান্নাঘরের তাক বা জানালার কাছে রাখুন। এই গুঁড়ো ব্যবহারে পোকামাকড়ের আক্রমণ কমবে।

৩. প্রাকৃতিক পরিষ্কারক :
লিচুর খোসা শুকিয়ে গুঁড়ো করে প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য, এই গুঁড়ো সামান্য পানির সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। জামা কাপড়ে লেগে থাকা হালকা দাগ পরিষ্কার করতে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।