1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের স্বনামধন্য কবি-গল্পকার-ঔপন্যাসিক-ছড়াকার যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (৭৫) আর নেই - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের স্বনামধন্য কবি-গল্পকার-ঔপন্যাসিক-ছড়াকার যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (৭৫) আর নেই

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৬০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা ও সাহিত্যের দীপ্তিমান অবসরপ্রাপ্ত শিক্ষক, খুলনার রংপুর বিল ডাকাতিয়া-অঞ্চল তথা দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের স্বনামধন্য কবি-গল্পকার-ঔপন্যাসিক-ছড়াকার যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় (৭৫) আর নেই।

তিনি বুধবার (২৫ জুন, ২০২৫ খ্রি.) আনুমানিক সকাল ৭ টা ৩০ টায় রংপুর নিজ গ্রামে পরলোকগমন করেন। ঠাকুরঝির পুকুর শ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী শিক্ষার্থী রেখে গেছেন।
যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ইং-১৯৫০ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন, ‘পদাতিক সাহিত্য পরিষদ’-এর প্রতিষ্ঠাতা। তিনি ‘পদাতিক’ পত্রিকার সম্পাদক, জননন্দিত ‘ধানফুল সাহিত্যিক গোষ্ঠী’, ‘জ্যোতি আলোচনা-চক্র’, ‘পল্লিবিজ্ঞান ও যুক্তিবাদী সংঘ’-সহ অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা। তাঁর বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

তিনি ১৫ ফেব্রুয়ারি-২০২৪ বৃহস্পতিবার কেশবপুরের গর্ব সাহিত্যাকাশে উজ্জ্বল জ্যোতিষ্ক মুহম্মদ শফি’র ৬৫ তম জন্মবার্ষিকীতে কেশবপুর পৌরসভার ভবানীপুর কবির নিজ বাড়িতে উৎসবমুখর পরিবেশে এক অনুষ্ঠানে “গুণিজন” সম্মাননা স্মারক পেয়েছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ধানফুল সাহিত্যিক গোষ্ঠী থেকে- ঢাকা ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর, লেখক, সাহিত্যক, গবেষক, শিক্ষাবিদ, অধ্যক্ষ ডঃ সন্দীপক মল্লিক, তাঁর চাকুরীস্থল রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়সহ স্থানীয় সকল বিদ্যালয়ে পরিচালনাপর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অঞ্চলবাসী।
অন্যদিকে একই সমবেদনা জানিয়েছেন, কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি, কাঁঠালতলা সাত রং সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ও কাঁঠালতলা ষড় ঋতু সাহিত্য পরিষদের সভাপতি ডাঃ কাদেরুজ্জামান, ডুমুরিয়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি শেখ আমজাদ হোসেন (দাদাভাই), ষড়ঋতু সাহিত্য পরিষদের সাধারণ সস্পাদক ও অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আহম্মদ, হাড়িয়াঘোপ আলোর পথে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি বলাই দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা সরোজিৎ কুমার বিশ্বাস, লেখক, গবেষক, নাট্যকার ও রিপোর্টার অহিদুজ্জামান সোহাগ, ব্যাংকার সৈয়দ আনিসুর রহমান, খুলনা বেতার শিল্পী ও চারণ কবি বাবুল আহম্মেদ তরফদার, চিত্র শিল্পী ও কবি মলয় বিশ্বাস, ভবদহ কলেজের অধ্যক্ষ আব্দুল মতলেব, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মৌমিতা চৌধূরী, কবি ও সাহিত্যক অধ্যক্ষ হুসাইন নজরুল হক, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি তাপস দে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর সাধারণ সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, কবি ও সিনিয়র সাংবাদিক ইব্রাহিম রেজা, সাংবাদিক পরেশ দেবনাথ, পাঁজিয়া সমাজকল্যণ সংস্থার পরিচালক বাবর আলী গোলদার, কবি ও লেখক নজরুল ইসলাম খান, অধ্যাপক গোপাল চন্দ্র সরকার, কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর কার্য্যনির্বাহী কমিটির সদস্য কবি প্রনব মণ্ডল মানব, কবি ও শিক্ষিকা তৃষা চামেলি, কবি কার্ত্তিক চন্দ্র সরকার, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, লেখক ও গবেষক রনজিৎ চট্টোপাধ্যায়, কবি মাসুদা বেগম, কামরুল ইসলাম, চন্দ্রিকা বিশ্বাস, কবি পুষ্পিতা চৌধুরী, ব্যাংকার শ্রীপতি বৈরাগী, কবি বরুণ চক্রবর্তী, হাকিম নৃপেন্দ্র নাথ বৈরাগী, দেবপ্রসাদ বিশ্বাস প্রমূখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।