1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর জেনারেল হাসপাতালে অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর জেনারেল হাসপাতালে অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর প্রতিনিধি ||যশোর জেনারেল হাসপাতালে ওয়ার্ডবয়ের অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অক্সিজেন না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন নিহত নারীর পরিবার।

ঘটনাটি ঘটেছে। একপর্যায়ে স্বজনরা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে বিক্ষোভ করেন। বিশেষভাবে দায়ী করা হয় ওয়ার্ডবয় রেজওয়ানকে।

তার শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। মুহূর্তের মধ্যে পালিয়ে যায় অভিযুক্ত রেজওয়ান। পরে ওই ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মৃত জাহানারার ছোট ছেলে, যশোর চুরামনকাটির মাহামুদুল হাসান বলেন তার মা হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার আসরের নামাজের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।

জরুরি বিভাগে আনার পর দীর্ঘ সময় পর তাকে নেওয়া হয় ৩ তলার ৯ নম্বর ওয়ার্ডে,কেটে যায় প্রায় এক ঘণ্টা। এরপর পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়। কিন্তু হাসপাতালে সে সুবিধা না থাকায় বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনতে হয়।

পরে রিপোর্ট ইন্টার্ন চিকিৎসককে দেখালে তারা জাহানারাকে করোনারি কেয়ার ইউনিটে রেফার করেন। ফের জরুরি বিভাগ থেকে কাগজপত্র বদলিসহ বিভিন্ন প্রক্রিয়া শেষ করতে আরও দেড় ঘণ্টা কেটে যায়।

করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় আনা হলে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সজল অধিকারী চেম্বারে নেই। তাকে তিনতলা থেকে ডেকে আনা হয়।

এরমধ্যেই জাহানারার অবস্থার আরও অবনতি হয়। তিনি শ্বাস নিতে পারছিলেন না। অক্সিজেন দেওয়ার অনুরোধ জানালে কিছু সময় পর ডা. সজল ওয়ার্ডবয় রেজওয়ানকে বিষয়টি দেখার নির্দেশ দিয়ে চলে যান। এরপর শুরু হয় ওয়ার্ডবয় রেজওয়ানের তালবাহানা। একদিকে রোগী মৃত্যুর সঙ্গে লড়ছেন, অন্যদিকে রেজওয়ান স্বজনদের সঙ্গে নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। কখনো বলেন সারের অনুমতি লাগবে, কখনো বলেন আরেকজনের অনুমতি লাগবে। এইভাবে সময় নষ্ট করতে থাকেন।

জাহানারার ছেলে অভিযোগ করেন, রাত ১০টার পর তার মায়ের শ্বাস নেয়া বন্ধ হয়ে যায়। রেজওয়ান তখন এসে তার মায়ের বুকে চেপে ধরে রাখেন দীর্ঘক্ষণ। শেষমেশ মুখ দিয়ে রক্ত উঠে মায়ের মৃত্যু হয়। জাহানারার আরেক ছেলে ওহেদুজ্জামান মিলন বলেন, হাসপাতালে আমার মায়ের ন্যূনতম সেবাও দেওয়া হয়নি। উল্টো আমাদের হয়রানি করা হয়েছে। বারবার অনুরোধ সত্ত্বেও অক্সিজেন না দিয়ে রেজওয়ান আমাদের হতাশ করেন।

মা ছটফট করছিলেন, আর রেজওয়ান হাসিঠাট্টা করছিল। অন্য রোগীর স্বজনরাও অনুরোধ জানান, কিন্তু সে কিছুই শোনেনি।স্বজনদের অভিযোগ, রেজওয়ানের এমন অমানবিক আচরণ একবারের নয়, বহুবার এমন ঘটনার সাক্ষী হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনরাও।

একপর্যায়ে উত্তেজিত জনতা করোনারি কেয়ার ইউনিট ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে আসেন চিকিৎসক ডা. সজল অধিকারী। তাকেও তোপের মুখে পড়তে হয়। অভিযুক্ত রেজওয়ান তখনই সটকে পড়ে।

ডা. সজল অধিকারী উপস্থিত জনতাকে আশ্বস্ত করেন, দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর বিক্ষুব্ধরা হাসপাতাল ত্যাগ করেন। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে এটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

আমি বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।