1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফরিদপুরে মাদক বিরোধী অভিযান; নারীসহ গ্রেপ্তার ১৫ - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফরিদপুরে মাদক বিরোধী অভিযান; নারীসহ গ্রেপ্তার ১৫

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৬৩ বার শেয়ার হয়েছে

রিয়াজুল ইসলাম রিয়াজ,ফরিদপুর ||ফরিদপুর শহরের রেলবস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। অভিযানে মাদক,দেশীয় অস্ত্র, নারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার(২৬ জুন) দিনগত রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। পরে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

জেলা সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের গুহলক্ষীপুর এলাকার রেলবস্তিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সেনা ক্যাম্পের ভাষ্য অনুযায়ী গোপন খবরের ভিত্তিতে জানা যায়, শিল্পী বেগম ও তার পরিবারের সদস্যরা এলাকাভিত্তিক একটি সুসংগঠিত মাদক কার্যক্রম পরিচালনা করছেন।

সেখানে নারীদের মাধ্যমে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি হচ্ছিল। ভারত থেকে গাঁজা এনে স্থানীয়ভাবে সরবরাহ করা হচ্ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সেনা ক্যাম্প জানায়, ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায়। প্রথম ধাপে সাতজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বস্তির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এবং শিল্পীর বাড়ি থেকে আরও আটজনকে আটক করা হয়।

অভিযানে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৩৭টি ইয়াবা, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র, দুটি বিদেশি মদের বোতল, নয়টি ফিচার ফোন ও ১০টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিকেলের মধ্যে মামলা রুজুসহ গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।