1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মুজিবনগর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মুজিবনগর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২০১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে মুজিবনগর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাধ্যমে ওই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন-২৫) সকালে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বীর মুক্তিযোদ্ধা মোঃ সাবদার আলী-এর সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর মুনশী মোঃ মোকাদ্দেস হোসেন-এর সঞ্চালনায় সভায় মূল বক্তব্য প্রদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন, যশোর অঞ্চলের ফিল্ড সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান ও পিএফজি মন্বয়কারী মোঃ ওয়াজেদ আলী খান। উক্ত সভায় রাজনৈতিক, ধর্মীয়, এবং নৃগোষ্ঠীগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

পরিকল্পনাসমূহের মধ্যে ছিলো, পিস ফ্যসিলিটেটর ব্যাসিক ট্রেনিং (পিএফবিটি) বাস্তবায়ন, ইয়ুথ লিডারশিপ ডেভলপমেন্ট ট্রেনিং এবং পিস ইভেন্ট বাস্তবায়ন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামি বালাদেশের সেক্রেটারি মোঃ খাইরুল বাশার, পেশ ইমাম হাফেজ মোঃ মতিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজ, সাংবাদিক ডালিম, সনাতন ধর্মের প্রতিনিধি ও শিক্ষক শ্যামল কুমার, পিস এ্যাম্বাসেডর ঝরনা খাতুন, ইউপি সদস্য রেহানা খাতুন, শিল্পী খাতুন, খ্রীষ্টান ধর্মের প্রতিনিধি লরেন্স মন্ডল ও মারিও সুশিত মন্ডল, প্রতিবন্ধি ব্যাক্তি মোঃ নজিবর রহমান সহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। উল্লেখ্য প্রশিক্ষণের জন্য অনাগ্রহি সদস্যদের বাদ দিয়ে আগ্রহী সদস্যদের নিয়ে কমিটি রিফরমেশন করা হয়।

উপস্থিত সকল অংশগ্রহণকারী শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল-মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সব মানুষের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভার শেষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সাবদার আলী সবাইকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং প্রশিক্ষিত জ্ঞান কাজে লাগিয়ে সম্প্রীতির মুজিবনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।