1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে সিংগাতি গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় বিরোধ নিরসনে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ  - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে সিংগাতি গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় বিরোধ নিরসনে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ 

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৩৪ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ,বগেরহাট ||বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে উপজেলার সিংগাতি গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা বিরাজমান বিরোধ নিরসনের লক্ষ্যে উপজেলার সকল রাজনৈতিক দলের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুন শুক্রবার বিকেলে উপজেলার সবথেকে বেশি সংঘাত পূর্ণ গ্রাম সিংগাতি গ্রামের নতুন বাজার নামক এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য এই গ্রামে ৫০ বছর ধরে চলা আধিপত্যের বিরোধে বিবাদমান দুই গ্রুপের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ আহ্বান করে উপজেলা প্রশাসন।
সমাবেশে বক্তারা বলেন, দুই গ্রুপের সংঘর্ষ হবে, কেউ আহত কেউ নিহত হবে, মামলা হবে, উকিল মোহরি টাকা পাবে, থানার দালালরা টাকা পাবে, নেতারাও কিছু ভাগ পাবে এটাই নিয়ম। প্রচলিত এই নিয়ম ভেঙে আজ উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহ সর্বদলীয় নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছে শুধুমাত্র শিংগাতী গ্রামের মানুষের শান্তির জন্য।
আপনার শান্তিতে থাকেন, এলাকার মানুষদের শান্তিতে থাকতে দেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দেরকে ও শান্তিতে থাকতে দেন। শিংগাতীর ঘটনায় সমগ্র বাগেরহাট জেলা উত্তপ্ত হয়ে আছে। দয়া করে এসব বাদ দিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করুন।
চৌধুরী বংশের দুই গ্রুপের চলা দীর্ঘ ৫০ বছরের আধিপত্যের বিরোধের জেরে এ পর্যন্ত ৮ টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এর মধ্যে সর্বশেষ ঈদের দিনে কোরবানির গোশত দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে একই বাড়ির ২ জন খুন হয়েছে। এই অপুরনীয় ক্ষতির আর করা যাবে না। কারো জীবন হানি করা যাবে না, চুরি, ডাকাতি, লুটপাট করা যাবে না। এটা শুধু শিংগাতী নয় পুরো মোল্লাহাটের জন্য লজ্জাজনক।
বক্তারা আরো বলেন, স্বৈরাচারের দোসররা আমাদের চারপাশে ঘিরে আছে, তারা আমাদের মধ্যে লুকিয়ে থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে দুই ভাগে বিভক্ত করার পাঁয়তারা করছে এবং বিবাদমান দুই গ্রুপকে উসকে দিয়ে সহিংসতা সৃষ্টির পায়তারা করছে। স্বৈরাচারের দোসরদের ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে গ্রপ আছে, যেখানে তারা মোল্লাহাটকে অস্থিতিশীল করে তুলতে নানা পরিকল্পনা করে চলেছে। এসব ফাঁদে পা না ফেলতে নেতৃবৃন্দ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফজলুল হক এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।
অন্যান্য অতিথীবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ হেদায়েতউল্লাহ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, বিএনপি নেতা শেখ সাহেদ আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, যুবক, বয়জ্যেষ্ঠ মুরব্বি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।