1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাদকদ্রব্য সমাজের একটি ব্যাধি, এ থেকে আমরা মুক্ত থাকতে চাই : ফিরোজ শাহ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মাদকদ্রব্য সমাজের একটি ব্যাধি, এ থেকে আমরা মুক্ত থাকতে চাই : ফিরোজ শাহ

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৬২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ বলেছেন, মাদকদ্রব্য সমাজের একটি ব্যধি। এ থেকে আমরা মুক্ত থাকতে চাই। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই জানি।

তবে আমাদের দেশে যে সমস্ত মাদকের ছড়াছড়ি আছে তা সবটাই বাইরের দেশ থেকে আসে। এটা রোধ করাই হচ্ছে আমাদের কাজ। এক সময় মাদকের সম্পর্কে তেমন একটা জানতাম না, তবে বর্তমানে নতুন নতুন মাদকের সাথে পরিচিত হচ্ছি আমরা।

এটা মানবদেহে প্রচুর ক্ষতি করে এবং ক্রমাগত মৃত্যুর মুখে ঠেলে দেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। তবে এটা ব্যক্তিগত ও সামাজিক ভাবে প্রতিহত করা গেলে ভবিষ্যতে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো।

তিনি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক উপলক্ষে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ এই লক্ষ্যকে ধারণ করে সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনায় দিবসটি পালিত হয়।

তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মাদকদ্রব্যের সাথে যুক্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার পট-পরিবর্তন। শিক্ষার্থীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে মাদকের হাত থেকে মুক্ত রাখার জন্য আমাদের বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। সেই সাথে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, খুলনা বিশ্বিদ্যালয়ের ছাত্র বিষয়ক সহকারী পরিচালক অধ্যাপক মোঃ মাহাদি আল মুদাসির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক ও মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান। স্বাগত বক্তৃতা করেন মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে দিবসটি উপলক্ষে খুলনা শহিদ হাদিস পার্কে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।