1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তিন কোটি টাকা আত্মসাত : ঢাকা থেকে তিন আসামি ধরে আনলো যশোরের ডিবি পুলিশ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তিন কোটি টাকা আত্মসাত : ঢাকা থেকে তিন আসামি ধরে আনলো যশোরের ডিবি পুলিশ

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||যশোরের অভয়নগরের এক ব্যবসায়ীর তিন কোটি টাকা আত্মসাতের মামলায় তিন আসামিকে ঢাকা থেকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার দিনব্যাপী ঢাকার বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তবে, এ ঘটনার নেপথ্যের কারিগর আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, সালমান এফ রহমান ও তৌফিক এলাহীর ঘনিষ্ঠ সহযোগী বনানীর কে ব্লক এলাকার কাজী এম এ মজিদের স্ত্রী ও এ মামলার প্রধান আসামি ফারজানা ইয়াসমিন নিলা পালিয়ে গেছে। আটককৃতরা হলেন, নিলার মেয়ে নন্দিতা মেহজাবিন কথা, ছেলে অনন্ত আরমান কাব্য ও ম্যানেজার ক্ষিলক্ষেত জোয়ার সাহারা এলাকার খালেকের ছেলে মোহাম্মদ উল্লাহ বাবুল।

এর আগে, গত ২৪ জুন অভয়নগর নওয়াপাড়ার মৃত শাহ আশরাফের ছেলে ব্যবসায়ী শাহ আলম হোসেন বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী শাহ আলমের সাথে আসামিদের ব্যবসায়িক সম্পর্ক ছিল। আসামিরা তার কাছে ব্যবসার কথা বলে তিন কোটি টাকা ধার চান। যা যশোরের উপশহর এলাকায় এসে ২০২৪ সালের ২০ আগস্ট আসামিরা শাহ আলমের কাছ থেকে ওই টাকা নেন।

এ সময় কথা ছিল ১০% মাসিক মুনাফা দেবেন আসামিরা। টাকা নেওয়ার পর মাত্র এক মাসের মুনাফা দেন তারা। পরে টাকা দেওয়া বন্ধ করে দেন। একপর্যায় আসামিদের কাছে ২১ লাখ টাকা মুনাফা বকেয়া পড়ে। একপর্যায় বাদী টাকা ফেরত চান। কিন্তু আসামিরা তালবাহানা শুরু করে। এর মাঝে গত ৩ জানুয়ারি মুনাফাসহ তিন কোটি ২১ লাখ টাকা তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার অঙ্গীকার করেন।

একই সাথে তা যশোরের নোটারি পাবলিকের মাধ্যমে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র করা হয়। কিন্তু তিন মাস পার হলেও সে টাকা ফেরত না দিয়ে নানা তালবাহানা শুরু করে আসামিরা। সর্বশেষ গত ১৫ জুন বিকেলে মোবাইল ফোনে যোগাযোগ করলে আসামিরা ওই টাকা ফেরত দেবেন না বলে জানান ও নানা ধরনের হুমকি-ধামকি দেন।

এমনকি আসামি নীলা তাকে নারী নির্যাতন মামলা করার হুমকি দেন। পরে বাদী খোঁজখবর নিয়ে জানতে পারেন, নীলা আওয়ামী লীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পরে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কামাল হোসেন জানান, তাদেরকে আটক করা হয়েছে। একই সাথে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এছাড়া প্রধান আসামি নিলাকে ধরতে ও টাকা উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এদিকে, পুলিশ ও অপর একটি সূত্র জানায়, এই নীলা চক্রের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ওই নীলা যশোরের উপশহর এলাকার আনিছুর রহমানের কাছ থেকে ১০ কোটি টাকা, ঢাকার হালিমের কাছ থেকে ২৫ লাখ ও কুষ্টিয়ার সাজেদুল ইসলাম রাজিবের কাছ থেকে ১৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

বিদেশে লোক পাঠানোর নামে তিনি শতাধিক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

অনেকেই তার বিরুদ্ধে মামলাও করেছেন। কিন্তু নীলা রয়েছেন ধরা-ছোঁয়ার বাইরে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।