1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোরেলগঞ্জে ঝুকিপূর্ণ ব্রীজের নিচে আশ্রয় নিয়ে প্রান গেল ক্ষুদ্র ব্যবসায়ীর - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোরেলগঞ্জে ঝুকিপূর্ণ ব্রীজের নিচে আশ্রয় নিয়ে প্রান গেল ক্ষুদ্র ব্যবসায়ীর

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৯৩ বার শেয়ার হয়েছে

ফাহাদ হোসেন মোরেলগঞ্জ প্রতিনিধি ||বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি বালুবাহী জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে পড়ে নির্মল মণ্ডল (৬০) নামে এক তরকারি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার ফুলহাতা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি বালুবাহী জাহাজ ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এক পাশে সজোরে ধাক্কা দেয়। এতে ব্রিজের একটি পাট ভেঙে পড়ে নিচে থাকা একটি ইঞ্জিনচালিত ট্রলারের ওপর। ট্রলারটিতে ছিলেন নির্মল মণ্ডল, যিনি স্থানীয় বাজারে সবজি বিক্রি করতেন। ব্রিজের ভাঙা অংশ তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নির্মল মণ্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামের মৃত অতুলচন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ফুলহাতা বাজারে দীর্ঘদিন ধরে সবজি ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও বাজার শেষে তিনি ট্রলারে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আর ফেরা হলো না।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতেই স্থানীয় লোকজনের সহায়তায় ট্রলার ভেঙে নিহত নির্মল মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।’

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা দুর্ঘটনার জন্য নদী পথে চলাচলকারী জাহাজগুলোর অসতর্কতা এবং ব্রিজের দুর্বল অবকাঠামোকে দায়ী করছেন। অনেকেই অভিযোগ করেছেন, নিয়মিত সংস্কার ও নজরদারির অভাবে এই ব্রিজটির অবস্থা আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্রিজটি দ্রুত মেরামত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন তারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।