1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীতে ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন ! আটক -২ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নগরীতে ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন ! আটক -২

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||গত ২৭ জুন ২০২৫ তারিখ মামলার বাদী দিপু দত্ত থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন যে, ২৬ জুন ২০২৫ তারিখ বাদী ও তার বাবা সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় কৈয়া বাজারস্থ জেলের মোড়ে অবস্থিত তাদের দোকানে যান।

বাদীর বাবা দোকান থেকে রাজমিস্ত্রী কাজের জন্য কুলটি যান। রাত ০৮.০০ ঘটিকার সময় তার বাবা দোকানে আসেন। এরপর বাদীর বাবা রাত অনুমান ০৮.৩৫ ঘটিকায় মটর সাইকেল নিয়ে দোকান থেকে পুনরায় বের হয়ে যান।

তারপর হতে বাদীর বাবার সাথে বাদীর আর কথা হয় নাই। রাত অনুমান ১১.০০ ঘটিকায় প্রতিবেশি বৃত্তান্ত (২৮) বাদীর কাছে ফোন করে জানান যে, দেবাশীষ এর মেহগুনি বাগানের পাশে রাস্তার উপর বাদীর বাবার মটর সাইকেলটি প্রায় একঘন্টা যাবৎ রাখা আছে।

তখন বাদী বাবার মোবাইল নম্বরে ফোন করে, কিন্তু ডায়াল হলেও রিসিভ না করায় বাদী ও তার ধর্ম মামা সুমন শেখ সহ দেবাশীষ এর মেহগুনি বাগানের সামনে এসে বাদীর বাবার মটর সাইকেলটি রাস্তার উপর দেখতে পান। তখন মামা বলেন মটর সাইকেলটি এখানে আছে তাহলে তোর বাবা কোথায় খুজে দেখ। বাদী মোবাইল এর লাইট জালিয়ে খোঁজা-খুজি করাকালে দেবাশীষ এর মেহগুনি বাগানের ২০/২৫ গজ ভিতরে তার বাবার গলা কাটা রক্তাক্ত লাশ দেখতে পান।

হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে হরিণটানা থানা পুলিশ কৈয়াবাজার এলাকা এবং খুলনা জেলার ফুলতলায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১) সুমন শেখ (৪৫), পিতা-মোঃ রুস্তম শেখ, সাং-বাদুরগাছা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং ২) মুক্তি মোল্যা (৫৩), পিতা-শামছুর মোল্যা, সাং-জামিরা মোল্যাপাড়া, থানা-ফুলতলা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় ভিকটিম বাবলু দত্তকে জবাই করে হত্যার ঘটনা স্বীকার করে। তাদের দেখানো মতে রাজবাধ দক্ষিণপাড়াস্থ অরুন বাবু ও প্রদীপ বাবুর প্লটের ইটের সলিং রাস্তার পশ্চিম পাশে কথিত রউফ সাহেবের খালের পানির মধ্য হতে ২ টি ধারালো লম্বা চাপাতি, তাদের হেফাজত হতে ২ টি মোবাইল ফোন এবং ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী সুমন শেখের বিরুদ্ধে ২ টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আরোও কোন মামলা আছে কী না তা যাচাই করা হচ্ছে। নির্মম এই হত্যাকান্ডের ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।