1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার হোগলাডাঙ্গা এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও পথচারীকে চপা দিয়ে, একটি দোকানে ঢুকে পড়ে।

ঘটনাস্থলেই দুইজন নিহত হন, আহত ৪ জন  সহ হয়েছেন আরও কয়েকজন।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়েছে।।

বিস্তারিত তথ্য আসছে….

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, আহত ৪

খুলনায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন, হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তারা হলেন, ইজিবাইকের যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।

সোমবার (৩০ জুন) সকালে খুলনার হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে ধাক্কা দিয়ে ট্রাকটি দোকানে ঢুকে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়।
এতে ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। এছাড়া ট্রাকটি সড়কের পাশে থাকা একটি দোকানের মধ্যে ঢুকে যায়।
দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা যাত্রী টিটু, চালক কবির, হাসিব, নগেন্দ্রনাথ সরকার ও জুয়েল বাবুকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবু মারা যান।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, হোগলাডাঙ্গা মোড়ে দাড়িয়ে থাকা ইজিবাইকে একটি ট্রাক ধাক্কা দিলে ২ যাত্রী নিহত হয়।

এ ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়েছেন।

 

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।